admin
প্রকাশিত: 9:03 AM, November 2, 2026
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। গত ২৯ অক্টোবর নিউ ইয়র্ক সময় জাতিসংঘ সাধারণ পরিষদে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার ফলে বাংলাদেশের এলডিসি উত্তরণের নতুন সময়সীমা নির্ধারিত হয়েছে ২০২৯ সালের ২৪ নভেম্বর। ইতিপূর্বে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশকে এই তালিকা থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল। দেশের অর্থনৈতিক টেকসই রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে অর্জিত এই কূটনৈতিক সাফল্যের নেপথ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের দূরদর্শী নেতৃত্ব, ধারাবাহিক কৌশলগত উদ্যোগ ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের সক্রিয় প্রচেষ্টা মুখ্য ভূমিকা পালন করেছে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই এলডিসি উত্তরণের সময়সীমা পেছানোর দূরদর্শী উদ্যোগের কথা ব্যক্ত করেন খন্দকার মুক্তাদির। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি স্পষ্ট করেন যে, সামষ্টিক অর্থনীতির বর্তমান বাস্তবতা এবং দেশীয় ব্যবসায়ী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই প্রস্তুতিকাল বাড়াতে চায়।
তাঁর নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ উদ্যোগে দ্রুত কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১৮ ফেব্রুয়ারি ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দকীর স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) চেয়ারম্যান হোসে আন্তোনিও ওকাম্পোর কাছে পাঠানো হয়, যেখানে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন জানানো হয়।
আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের আবেদনের পক্ষে বৈশ্বিক জনমত গঠন ও সমর্থন আদায়ে বাণিজ্যমন্ত্রী একের পর এক বহুপক্ষীয় সভা ও দ্বিপক্ষীয় বৈঠকে নেতৃত্ব দেন।
ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে (এমসি১৪) বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মুক্তাদির। ২৮ মার্চ সম্মেলনের ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য কমিশনার মারোস শেফচোভিচের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বাংলাদেশের আবেদনের পক্ষে সমর্থন চান এবং একই সাথে ইইউর সাথে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার সূচনা করেন।
৫ এপ্রিল ঢাকায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা এবং ২৬ এপ্রিল সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলির সাথে উচ্চপর্যায়ের বৈঠক করে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ ও সময় বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরেন।
সিডিপি ও বাংলাদেশ প্রতিনিধিদলের মধ্যে আয়োজিত যৌথ সভায় বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক দুর্বলতা, বৈশ্বিক অনিশ্চয়তা ও বিনিয়োগ ব্যবস্থার কাঠামোগত চ্যালেঞ্জগুলো প্রাতিষ্ঠানিকভাবে তুলে ধরেন।
স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বৃহত্তম জোট ‘গ্রুপ অব ৭৭’ (জি-৭৭)-এর সাথে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির একটি বিস্তারিত অনলাইন উপস্থাপনা তুলে ধরেন। এই বৈজ্ঞানিক ও তথ্যভিত্তিক উপস্থাপনার পরই জি-৭৭ জোট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে তাদের পূর্ণ সমর্থনের ঘোষণা দেয়।
উত্তরণ পেছানোর এ প্রক্রিয়াকে শক্তিশালী করতে নেপালের বাণিজ্য মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানের সাথে জুম মিটিং করেন মুক্তাদির। যৌথ কূটনৈতিক কৌশলের ফলে ইকোসক সভাপতি ও জাতিসংঘে নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপার মাধ্যমে বিষয়টি দ্রুত গতি পায়।
নিউ ইয়র্কে ইকোসক সভাপতি লোক বাহাদুর থাপা এবং আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি আমর বেনজামার সাথে পৃথক বৈঠকে জ্বালানিসংকট, বৈশ্বিক সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং জলবায়ু পরিবর্তনের মতো সংকটের তথ্য উপস্থাপন করেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার মুক্তাদিরের নিবিড় কূটনৈতিক যোগাযোগের ফলশ্রুতিতে ২১ জুলাই জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) বাংলাদেশ ও নেপালের প্রস্তুতিকাল বাড়ানোর আবেদন বিবেচনা করে সাধারণ পরিষদকে ২৪ নভেম্বর ২০২৬-এর আগে সিদ্ধান্ত নেওয়ার ঐকমত্যভিত্তিক সুপারিশ করে।
পরবর্তী সময়ে দেশের ভেতরে বিদেশি কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সামনে (২ জুলাই) এবং বিভিন্ন সেমিনারে বাণিজ্যমন্ত্রী বারবার স্মরণ করিয়ে দেন যে, “অতিরিক্ত সময়ের উদ্দেশ্য কেবল উত্তরণ পেছানো নয়; বরং একটি টেকসই, স্থিতিশীল ও কার্যকর অর্থনৈতিক রূপান্তর নিশ্চিত করা।”
অবশেষে ২৯ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ও নেপালের উত্তরণের সময়সীমা ২০২৯ সাল পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব গ্রহণ করে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সময়োচিত ও নিবিড় তদারকির কারণে পাওয়া এই তিন বছর সময়সীমাকে দেশের অর্থনৈতিক কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। এই অতিরিক্ত সময় বাংলাদেশ ব্যাংকিং খাতের সংস্কার, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্যবসা সহজীকরণ এবং মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) মতো প্রস্তুতিকাজগুলো সুচারুভাবে সম্পন্ন করতে পারবে। বাণিজ্যমন্ত্রীর কৌশলগত নেতৃত্বের কারণেই বৈশ্বিক স্তরে বাংলাদেশ তার অধিকার ও প্রয়োজনীয়তার বিষয়টি সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে।
মন্ত্রীর পক্ষে মৌমিকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুধতে পারে নাÑসেটিই আবারও প্রমাণ করলেন সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধী
এলডিসি উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর প্রস্তাব
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে
সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল
ফরহাদের খপ্পরে পড়ে ৪৮ লাখ টাকা খুইয়ে নিঃস্ব আলমগীর সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি