admin
প্রকাশিত: 12:12 PM, October 27, 2026
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর নেই।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট নগরীর চালিবন্দর শ্মশান ঘাটে পুষ্প রায়ের শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চৈতালী সংঘ ও কমলা ভান্ডার জুয়েলার্সের আল-হামরা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় পরিচালনায় পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, সিলেট জেলা শাখার চেয়ারম্যান মাহবুবুর রহমান সওদাগর, সিনিয়র ভাইস চেয়ারম্যান মদন মোহন কর্মকার সহ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার সদস্যবৃন্দ ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের মধ্যে কন্যা নির্মলা রায়, জামাতা শিবু রায়, পুত্র নির্মল কুমার রায় ও তাঁর স্ত্রী রুমা রায় এবং পুত্র নীহার কুমার রায় ও তাঁর স্ত্রী কনিকা রায়। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। পুষ্প রায়ের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে পুষ্প রায়ের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার সিলেটের সকল সোনার দোকান বন্ধ রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা