admin
প্রকাশিত: 12:51 PM, January 26, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর আখালিয়া ঘাট থেকে প্রচারণা শুরু করেন তিনি। পরে তপোবন ও সুরমা আবাসিক এলাকা, লেক সিটি, নয়াবাজার, মাউন্ট এডোরাসহ বিভিন্ন এলাকায় যান। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানান। অনেকেই প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করে এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
গণসংযোগকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিক না থাকায় সিলেটের অনেক এলাকায় চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে। খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থাসহ সঠিক পরিকল্পনা মাধ্যমে কাজ করলে জেলায় অতিরিক্ত প্রায় ৮ লাখ টন ফসল উৎপাদন সম্ভব বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, আমরাও সেই ধারাবাহিকতা বজায় রাখবো। সিলেটের প্রতিটি কৃষিজমি থেকে অধিক উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, তখন জনসংখ্যা ছিল প্রায় ৮ কোটি। বর্তমানে জনসংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছালেও কৃষি উৎপাদন বৃদ্ধির কারণে দুর্ভিক্ষ দেখা দেয়নি। তবে এই অগ্রগতির ধারায় সিলেট পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ঘাটতি কাটিয়ে উঠতে পরিকল্পিতভাবে কাজ করা হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ সভাপতি মাহবুব কাদির শাহি ও আমির হোসেন, বিএনপি নেতা নেহার রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজীব ও শুয়াইব আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসার খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সকাল ১০টায় শহরতলীর সোনাতলায় সদর উপজেলা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, হাটখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর যুবদলের সভাপতি আবুল হাসনাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রচারণায় উপচেপড়া ভিড়, ধানের শীষের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন
এদিকে রবিবার বিকেলে কর্মজীবী নারীদের সাথে এক মতবিনিময় সভায় সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নগরীর কিছু এলাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। সিলেটের অনেক খাল বন্ধ হয়ে গেছে, নদী ভরাট হয়েছে। এখনই নদী খনন ও খাল উদ্ধার না করা হলে কয়েক বছরের মধ্যে জলাবদ্ধতা দীর্ঘমেয়াদি রূপ নেবে। সুযোগ পেলে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে।বিকেলে নগরীর কুমারপাড়ার একটি হলরুমে কর্মজীবী নারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উইমেন ফর উইমেন রাইটস এর সভাপতি সামিয়া বেগম চৌধুরীর পরিচালনায় সভায় বিভিন্ন পেশার শতাধিক নারী এতে অংশ নেন। তারা সরাসরি বিভিন্ন প্রশ্ন ও সমস্যার কথা তুলে ধরলে খন্দকার মুক্তাদির এর উত্তর দেন। খন্দকার মুক্তাদির বলেন, ফ্রিল্যান্সারদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা গেলে তরুণদের জন্য সিলেটে বসেই কাজের নতুন সুযোগ সৃষ্টি হবে।
পাশাপাশি নারীদের জন্য ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। সভায় এক নারী ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থায়ন নিয়ে প্রশ্ন তুললে খন্দকার মুক্তাদির বলেন, ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে প্রায় ১৫ হাজার কোটি টাকা প্রয়োজন। দেশের সামাজিক সুরক্ষা খাতে বিদ্যমান বরাদ্দ থেকে অপচয় বন্ধ করা গেলে সেখান থেকেই অর্থের যোগান সম্ভব। তিনি দাবি করেন, দেশের সামগ্রিক বাজেট ও অর্থনীতির তুলনায় এ অর্থের পরিমাণ খুব বড় নয়। বক্তব্যের এক পর্যায়ে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের পক্ষে নারীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
মাঠে নামলেন মুক্তাদির পত্নী :
এদিকে সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষের প্রচারণায় মাঠে নেমেছেন খন্দকার মুক্তাদির পত্নী জাকিয়া ইয়াসমিন। বিকেলে প্রধান নির্বাচনী কার্যালয় থেকে তিনি এ প্রচারণা শুরু করেন। ১৩ নং ওয়ার্ড এর কাজীরবাজার, মোগলটুলাসহ ওয়ার্ডের বিভিন্ন পাড়া-গলিতে ধানের শীষের পক্ষে প্রচারণা করেন। এসময় বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর
স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন