admin
প্রকাশিত: 9:45 AM, July 1, 2026
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নালিশ দিয়েছেন জকিগঞ্জ ও কানাইঘাটের দলীয় নেতাকর্মীরা। গতকাল সোমবার তারা লিখিত এ নালিশ দেন। এতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু বহিষ্কারের মাত্র চার মাসের মধ্যেই তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ত্যাগী ও নিষ্ঠাবান নেতাকর্মীদের মধ্যে তীব্র হতাশা, ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
বিগত নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে বিএনপি ১৮টি আসনে বিজয়ী হয়। কিন্তু সিলেট-৫ আসনে দলের নিশ্চিত বিজয়ের সম্ভাবনা ছিল, সেখানে পরাজয়ের অন্যতম কারণ ছিল দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা। অভিযোগ রয়েছে, সিলেট জেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম চৌধুরীর প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাংশ নেতা প্রকাশ্যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন। তারা বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে প্রচার করেন, বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদের দিকেই সুকৌশলে দলীয় এবং জোটের আশীর্বাদ রয়েছে। কেবল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
৯ ফেব্রুয়ারি সফিকুর রহমানকে বহিষ্কারের পর ওই দিনই কানাইঘাট বাজারে বিরোধী প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও জকিগঞ্জ ও কানাইঘাটে পরবর্তী সময়ে সফিকুর রহমান আওয়ামী লীগের বিভিন্ন সুবিধাভোগী ব্যক্তিবর্গের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেন।
দুই উপজেলা ও পৌর বিএনপির পক্ষে চিঠিতে স্বাক্ষর করেন জকিগঞ্জ উপজেলা বিএনপি ১ম সহসভাপতি আব্দুল হোসেন খান, জকিগঞ্জ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হাসান আহমদ, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল আহাদ, পৌর বিএনপি সাংগঠনিক চাঁন আহমদ।
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক
স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক