admin
প্রকাশিত: 5:00 AM, May 10, 2026
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের ডিবি পুলিশের হাতে ভারতীয় বিপুল সংখ্যক নাসির বিড়ি নিয়ে গ্রেফতারকৃত কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের সওকত আলীর পুত্র চোরাকারবারী জুবের আহমদ (৩৫) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৬মে রাতে পৌরসভার রামপুর এলাকায় ডিবি পুলিশের এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে এক অভিযান চালিয়ে চোরাকারবারী জুবের আহমদকে ৬ কাটুন ভারতীয় নাসির বিড়ি (১ লক্ষ ২৬ হাজার)শলাসহ হাতেনাতে আটক করা হয়।
এসময় অভিযানের টের পেয়ে তার সাথে থাকা অপর চোরাকারবারী সেবুল মিয়া পালিয়ে যায়। এঘটনায় সিলেট ডিবি পুলিশের এসআই মাহমুদুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত জুবের আহমদ সহ ২জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার মামলা নং ৬ তারিখ ০৭/০৫/২৬। গ্রেফতারকৃত জুবেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরণ করা হয়েছে বলে জানা গেছে।
বায়মপুর সহ আশপাশ এলাকার অনেকে জানিয়েছেন চোরাচালান সহ একাধীক মামলার আসামী বিভিন্ন সময় হাজতবাস খাটা চোরাকারবারী জুবের আহমদের বড় ভাই কানাইঘাটের চিহ্নিত চোরাকারবারী শাব্বির আহমদ তার ছোট ভাই জুবের আহমদকে নিয়ে দীর্ঘদিন থেকে অবৈধভাবে ভারত থেকে চা পাতা, জিরা,চিনি,নাসির বিড়ি,বিভিন্ন ধরণের মসলা সামগ্রী,কম্বল, কসমেটিক্স,জুতা সহ ভারতী নানান ধরণের পণ্য সামগ্রী বায়মপুর গ্রাম সহ বিভিন্ন এলাকায় মজুদ করে বিক্রি করে আসছে। সম্প্রতি চোরাকারবারী শিব্বির ও তার ভাই জুবের আহমদের মজুদ করা ২শত ৩০বস্তা ভারতীয় জিরা বায়মপুর গ্রামে অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা আটক করেন। জানা যায় শিব্বির আহমদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধীক চোরাচালানের মামলা রয়েছে এবং তার ভাই জুবের আহমদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক
স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক