admin

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

কানাডায় শরীফ রহমান হত্যাকাণ্ড অপরাধীকে পালাতে সহায়তার দায়ে ২ জনের ২১ মাসের জেল

কানাডায় শরীফ রহমান হত্যাকাণ্ড অপরাধীকে পালাতে সহায়তার দায়ে ২ জনের ২১ মাসের জেল

জাহিদুল ইসলাম:

কানাডার অন্টারিও প্রদেশের ওয়েন সাউন্ড শহরে বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরীফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীকে পালাতে সহায়তা করার দায়ে দুই ব্যক্তিকে ২১ মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত। গত শুক্রবার বিকেলে ওয়েন সাউন্ড আদালতের বিচারক সি. চর্নি রবার্ট বাসবি ইভান্স সিনিয়র (৪৯) ও ব্যারি ইভান্সকে ‘ম্যানস্লটার (অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড) পরবর্তী সহায়তা’ দেওয়ার অপরাধে এই সাজা প্রদান করেন।

যুক্তরাজ্যের নাগরিক এই দুই ব্যক্তি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত না থাকলেও মূল অভিযুক্তকে শনাক্তকরণ এড়াতে এবং দেশত্যাগে সহায়তা করেছিলেন। ২০২৪ সালে স্কটল্যান্ড থেকে গ্রেপ্তারের পর প্রত্যর্পণ প্রক্রিয়া ও কারাভোগের বিশেষ হিসাব (ক্রেডিট) বিবেচনায় নেওয়ায় তাদের আর মাত্র এক দিন কারাগারে থাকতে হবে। তবে এরপরই তাদের কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)-এর হেফাজতে নেওয়া হবে। সেখান থেকে তাদের যুক্তরাজ্যে ডিপোর্ট (বহিষ্কার) করা হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালত তাদের ১০ বছরের জন্য অস্ত্র বহনে নিষেধাজ্ঞা এবং ডিএনএ নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ আগস্ট রাতে ওয়েন সাউন্ডের ‘দ্য কারি হাউস’ রেস্তোরাঁর মালিক শরীফ রহমান তিন ব্যক্তির কাছ থেকে ১৪৫.৪৩ ডলারের খাবারের বিল আদায়ের চেষ্টা করলে হামলার শিকার হন। গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৪ আগস্ট তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে ঘোষণা করে।

মামলায় ২৫ বছর বয়সী মূল অভিযুক্ত রবার্ট ইভান্স জুনিয়র ম্যানস্লটারের অভিযোগে দোষ স্বীকার করেছেন। আগামী ১০ জুলাই ২০২৬ তার সাজা ঘোষণা করা হবে। ক্রাউন ও প্রতিরক্ষা পক্ষ যৌথভাবে তার জন্য ৪২ মাসের কারাদণ্ডের সুপারিশ করেছে। তবে ইতিমধ্যে স্কটল্যান্ড ও কানাডায় কাটানো সময়ের কারণে তিনি ৩৬ মাসের সমপরিমাণ সাজা ভোগ করেছেন বলে গণ্য হচ্ছেন। গত ৫ জুনের শুনানিতে তিনজনই আদালতে দোষ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন।

নিহত শরীফ রহমানের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি এলাকায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছিলেন। কানাডায় একজন সফল উদ্যোক্তা ও সমাজসেবক হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

শরীফ রহমানের বড় ভাই মুজিবুর রহমান দেশ থেকে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ওয়ান সাউন্ডের বাসিন্দারা এখন ১০ জুলাই মূল অভিযুক্ত রবার্ট ইভান্স জুনিয়রের চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে আছেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পানতুমাই-মায়ামতি ঝরনা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও অর্থ আদায়ে একাধিক চক্র সক্রিয়

পানতুমাই-মায়ামতি ঝরনা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও অর্থ আদায়ে একাধিক চক্র সক্রিয়

এ কে আজাদ,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই মায়ামতি ঝরনা সংলগ্ন এলাকায় মাতুরতল, সোনারহাট ও ভাদেশ্বরে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে

সিলেটে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বিএমজে’র ব্যতিক্রমী প্রীতি ম্যাচ আজ মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

সিলেটে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বিএমজে’র ব্যতিক্রমী প্রীতি ম্যাচ আজ মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

* কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদী

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও

দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি পদে কামরুল হাসান আমিরুলকে নিয়ে ক্ষোভ

দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি পদে কামরুল হাসান আমিরুলকে নিয়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট