admin

প্রকাশিত: 9:05 AM, August 1, 2026

কাষ্টঘর যেন অপরাধের ‘সেফ জোন’

কাষ্টঘর যেন অপরাধের ‘সেফ জোন’

নেপথ্যে সাবেক আওয়ামী লীগ নেতা দিবাকর ধর

নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারের ঠিক পাশেই অবস্থিত কাষ্টঘর হরিজন (সুইপার) কলোনি এলাকা এখন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। কলোনির সরু গলি, জটিল পথ আর পরিত্যক্ত ভবনের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এই অপরাধের সাম্রাজ্য।

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকার পরিবর্তনের পরও অলিখিত এক মাফিয়া চক্রের কারণে কাষ্টঘর ও তার আশেপাশের এলাকাগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।

স্থানীয় অধিবাসীদের অভিযোগের আঙুল সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক দিবাকর ধর (রাম)-এর দিকে। অভিযোগ রয়েছে, তিনি ও তার নিয়ন্ত্রিত বাহিনী কাষ্টঘরের মাদক ব্যবসা, চাঁদাবাজি, তীর জুয়া এবং জমি দখলসহ যাবতীয় অপকর্মের মূল চালিকাশক্তি।

অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই অপকর্মের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে দিবাকর ধর রাম গড়ে তুলেছেন কোটি টাকার সাম্রাজ্য। কানাডায় বাড়ি, ভারতের শ্বশুরবাড়ির এলাকায় বিপুল জমি-জমা এবং ঢাকার অভিজাত এলাকায় তার একাধিক সম্পত্তি রয়েছে বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।

এমনকি জিন্দাবাজারের ঐতিহাসিক জগন্নাথ জিউর মন্দিরের জমি ভুয়া কাগজপত্র বানিয়ে বিক্রি করার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একাধিক মামলা থাকা সত্ত্বেও তার গড়ে তোলা বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস পায় না। ২০২৪ সালের ৫ই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পরও তার অনুসারীরা একইভাবে পুরো অপরাধ জগত নিয়ন্ত্রণ করে আসছে।

কাষ্টঘর কলোনির ভেতরে প্রকাশ্যেই দেশি-বিদেশি মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা এবং ভয়ানক ড্রাগ ‘আইস’ বিক্রি হচ্ছে। হরিজন সম্প্রদায়ের ২০-৩০ জন এবং বহিরাগত ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ চক্র এ ব্যবসা তদারকি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, মাদক ব্যবসাকে নিরাপদ রাখতে এর মজুদ শুধু কলোনিতে রাখা হয় না; বরং কৌশলে আশেপাশের কয়েকটি দোকান ও বাসায় ছড়িয়ে রাখা হয়। আইনশৃঙ্খলা বাহিনী কেবল সুইপার কলোনির ভেতরেই অভিযান চালায়, ফলে মূল চক্রটি সব সময়ই অধরা থেকে যায়।

হরিজন সম্প্রদায়ের কিছু সদস্য জানান, কলোনির কেউ যদি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তবে দিবাকর ধর রামের বাহিনী তাদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে চরম হয়রানি করে। ফলে বাধ্য হয়ে অনেকেই এই অন্ধকারের পথ থেকে বের হতে পারছে না।

সন্ধ্যা নামলেই কাষ্টঘর ও বন্দরবাজার সংলগ্ন রাস্তায় চলাচলকারী পথচারীরা ছিনতাইকারীদের আতঙ্কে থাকেন। মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এখন সেখানকার নিত্যদিনের ঘটনা। দিনে যারা ‘ঝাপটা পার্টি’ হিসেবে ঘোরাফেরা করে, তারাই সন্ধ্যার পর ছিনতাইয়ে নেমে পড়ে। সাধারণ পথচারী ও ব্যবসায়ী থেকে শুরু করে সাংবাদিক কিংবা সাদা পোশাকের পুলিশ সদস্য—কেউই এদের হাত থেকে রেহাই পাচ্ছেন না।

পুলিশ কোনো অভিযান চালাতে গেলে অপরাধীরা পেছনের রাস্তা বা ছাদ দিয়ে পালিয়ে যায়। অনেক সময় আড়াল থেকে পুলিশের ওপর ঢিল ছুঁড়ে হামলা চালানো হয়। কোনো ছিনতাইকারী গ্রেপ্তার হলেও দিবাকর ধরের অনুসারীরা কৌশলে আদালত থেকে তাদের ছাড়িয়ে নিয়ে আসে।

সিলেটের সুশীল সমাজ ও সচেতন মহলের মতে, মাঝেমধ্যে দু-একজন খুচরা বিক্রেতা বা মাদকসেবীকে গ্রেপ্তার করে এই বিশাল অপরাধ সাময়িকভাবে কমানো সম্ভব হলেও স্থায়ী সমাধান মিলবে না।

নগরবাসীর দীর্ঘদিনের দাবি—অবিলম্বে কাষ্টঘর ও এর আশেপাশের এলাকায় নিয়মিত ও সুনির্দিষ্ট চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। একই সাথে কলোনির বাইরের গোপন আস্তানাগুলো চিহ্নিত করে মাদকের গডফাদার দিবাকর ধর রামসহ তার পুরো বাহিনীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।


সর্বশেষ সংবাদ

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কাঠের বর্গা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

শাহীন আলমসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার

কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম