admin
প্রকাশিত: 10:40 AM, September 15, 2026
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর নাইওরপুলস্থ কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট অঞ্চলের সুপরিকল্পিত নগরায়ণ, মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করার বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়। সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞ, জেলা প্রশাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সাদি উর রহিম জাদিদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য কর্ণেল (অবঃ) মোহাম্মদ আব্দুস সালাম, বীরপ্রতীক- সাবেক চেয়ারম্যান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, (আর্কিটেক্ট/প্ল্যানার) জারিনা হোসেন, সদস্য (প্রকৌশল) ইলিয়াস আহমেদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) প্রতিনিধি গৌতম দেব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইই বিভাগের অধ্যাপক মো. শাহীদুর রহমান, স্থাপত্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তানভীর হাসান, সহযোগী অধ্যাপক সুব্রত দাস, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) প্রতিনিধি পিংকি সাহা সহ অন্যান্য প্রতিনিধিগণ।
প্রথম এই পর্ষদ সভার মধ্য দিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা আরও গতিশীল হবে এবং রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল
প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা
নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার