admin
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে প্রেমের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি কামাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। গত সোমবার কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত কামাল হোসেন কোম্পানীগঞ্জের চন্দ্রনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে। র্যাব জানিয়েছে, কামাল বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী কোম্পানীগঞ্জের নতুন জীবনপুর এলাকার বাসিন্দা। কামাল হোসেন বিভিন্ন সময় ওই এলাকায় যাতায়াতের সুবাদে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয় এবং কামাল ওই কিশোরীর সাথে সম্পর্ক রাখবে না বলে প্রতিশ্রুতি দেয়।
তবে গত ১৬ মার্চ রাতে কামাল হোসেন ও তার সহযোগীরা কিশোরীকে ভুল বুঝিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১৪ এর একটি দল সোমবার ভৈরবের কালিপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক আসামি কামালকে গ্রেফতারের পাশাপাশি অপহৃত কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সোমবার রাতেই আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কিশোরীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ মাগরিব
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন