admin
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষ প্রতীকের পক্ষে নগরীর পশ্চিম পীর মহল্লায় নির্বাচনী প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাতে সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল হক সোহেল ও নাসির উদ্দিন, যুবদল নেতা সৈয়দ আমজাদ হোসেন পলাশ এর যৌথ উদ্যোগে প্রচার মিছিল সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা থেকে বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুবিদবাজার সংলগ্ন জালালাবাদ পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবদল নেতা রুবেল আহমদ, জুয়েল আহমদ, মোঃ মাছুম, আব্দুস ছামাদ, লিটন দেব, মাহবুব শরীফ, ছামাদ, কবির আহমদ, ক্যামরান আহমদ ইমন, সিলেট মহানগর ছাত্রদল নেতা সৈয়দ ফাহাদ হোসেন আদিল, ছাত্রদল নেতা মুহতাছিন চৌধুরী রাফি প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে সৎ, যোগ্য ও জনপ্রতিনিধি হিসেবে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে সিলেটবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর
ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের