admin

প্রকাশিত: 5:03 AM, November 16, 2026

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

নেপথ্যে জাবেদের ‘এজেন্ট নেটওয়ার্ক’

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে এলাকার কিশোর ও তরুণদের একটি অংশকে জুয়ার অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এসব অবৈধ কর্মকাণ্ডের নেপথ্যে জাবেদ আহমদ নামের এক ব্যক্তি ‘১এক্সবেট’ (1xBet)-এর এজেন্ট হিসেবে কাজ করছেন বলে স্থানীয়দের দাবি। পাশাপাশি তার বিরুদ্ধে ইয়াবা কারবারে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ক্যাশ-ইন ও ক্যাশ-আউটভিত্তিক একটি সুসংগঠিত নেটওয়ার্ক এর পেছনে সক্রিয় রয়েছে। শুরুতে অল্প টাকায় জুয়ায় অংশগ্রহণের সুযোগ দিয়ে ধীরে ধীরে লোভ বাড়িয়ে তরুণদের বড় অঙ্কের অর্থ বিনিয়োগে বাধ্য করা হয়। অনেকেই সর্বস্ব হারিয়ে কিংবা হারানো টাকা ফিরে পাওয়ার নেশায় আরও বেশি জড়িয়ে পড়ছেন। ডিজিটাল আর্থিক লেনদেনের মাধ্যমে এসব অর্থ হাতবদল হচ্ছে।

অভিভাবকদের মতে, এই প্রবণতা এখন শুধু ব্যক্তিগত আর্থিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি মারাত্মক সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। সচেতন মহলের আশঙ্কা, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে এটি তরুণ প্রজন্মের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রাকে ধ্বংস করে দেবে এবং এলাকায় চুরি ও অন্যান্য অপরাধপ্রবণতা আরও বাড়িয়ে তুলবে।

স্থানীয়দের দাবি, অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাবেদ আহমদকে আটক করতে গোয়েন্দা পুলিশ (ডিবি) একাধিকবার অভিযান চালালেও তিনি প্রতিবারই আত্মগোপনে চলে যান। এ বিষয়ে আইনগত পদক্ষেপের কথা শোনা গেলেও কার্যকর ফল না পাওয়ায় জনমনে হতাশা বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে জানতে জাবেদ আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

এদিকে ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ কুদ্দুছ আহমদ সুমন বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না। তবে জাবেদকে আমি চিনি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খাদিমনগরের তরুণ সমাজকে রক্ষা করতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই জুয়া ও মাদক নেটওয়ার্কের মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, শুধু পুলিশি অভিযান নয়, এর পাশাপাশি প্রয়োজন পারিবারিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ।

মোবাইল ফোনের পর্দায় যুবসমাজ যখন অন্ধের মতো ধ্বংসের পথে পা বাড়াচ্ছে, তখন এই অবৈধ চক্রের লাগাম কে টানবে এখন সেটাই খাদিমনগরবাসীর সবচেয়ে বড় প্রশ্ন।


সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের