admin
প্রকাশিত: 6:08 AM, April 7, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার গনিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘পিল্লাকান্দি ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৪’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত রবিবার জাগরণ স্পোর্টিং ক্লাব শরীফগঞ্জের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেন, “তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়।” তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোস্তাক আহমদ বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বারঠাকুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য নাছির উদ্দিন (নছির)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক
আব্দুল্লাহ আল মামুন (সামন), সিলেট জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান, যুব রেড ক্রিসেন্ট সিলেটের ইউনিট লেভেল অফিসার মিজানুর রহমান জীবন, যুব রেড ক্রিসেন্ট সিলেটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, ইউপি সদস্য আবুল কালাম কালু, ইছামতী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম. ইসহাক আহমদ।
প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীবৃন্দ ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজক সংগঠন জাগরণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের ক্রীড়ামুখী করতে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ভবিষ্যতে এই টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখা হবে।
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৪র্থ থেকে ১০ম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে
দীর্ঘ ত্যাগের মূল্যায়ন ও সমৃদ্ধ ২৬ নং ওয়ার্ড গড়ার অঙ্গীকার স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড—কদমতলী, দক্ষিণ সুরমার
স্টাফ রিপোর্টার: উত্তর-পূর্বাঞ্চলের হৃদপিণ্ড হিসেবে খ্যাত আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট আজ এক নবজাগরণের দ্বারপ্রান্তে। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের আগামী নেতৃত্ব ও মেয়র পদ ঘিরে জাতীয় রাজনীতি ও স্থানীয় অঙ্গনে এখন নানা সমীকরণ ও
রুবেল আহমেদ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়ন। ২০২৪ সালের জুলাই-আগস্টের
* যেভাবে গড়ে উঠল অন্ধকার সাম্রাজ্য, অন্তরালের মদদদাতা ও রমরমা নারী-মাদক বাণিজ্যের আদ্যোপান্ত, প্রভাবশালীদের ছায়াতলে চা বাগান থেকে ফাইভ স্টার
স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন