admin

প্রকাশিত: 5:56 AM, October 31, 2026

দুই সাংবাদিককে নির্যাতন সিলেটে সমাবেশের ডাক সাংবাদিকদের

দুই সাংবাদিককে নির্যাতন সিলেটে সমাবেশের ডাক সাংবাদিকদের

স্টাফ রিপোর্টার:

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন সর্বস্তরের সাংবাদিকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ শনিবার সমাবেশ করবেন তারা।

গত বৃহস্পতিবার রাতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। সভায় সিদ্ধান্ত হয়, সমাবেশ শেষে হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হবে।

পাশাপাশি সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সাংবাদিক নেতারা মনে করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বাড়বে।

যৌথ সভায় উপস্থিত ছিলেন- সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকশাহ দিদার আলম নবেল। সমাবেশ সফল করতে সিলেটের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

দুই সাংবাদিককে নির্যাতন সিলেটে সমাবেশের ডাক সাংবাদিকদের

দুই সাংবাদিককে নির্যাতন সিলেটে সমাবেশের ডাক সাংবাদিকদের

স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে সিলেট সফররত লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এবং শিশু-কিশোরদের সুপ্ত মেধার বিকাশে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এভরি

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি),