admin
প্রকাশিত: 7:19 AM, May 17, 2026
সিলেটের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ প্ল্যাটফর্ম ঝচ ঞঠ-এর ফেসবুকে ১ লক্ষ ফলোয়ার পূর্ণ হওয়ায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে কেক কেটে আনন্দঘন পরিবেশে এই অর্জন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী বলেন,“গণমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। আজকের সময়ে একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের আস্থা অর্জন করা। ঝচ ঞঠ অল্প সময়ে যে গ্রহণযোগ্যতা তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি প্ল্যাটফর্মকে দীর্ঘস্থায়ীভাবে এগিয়ে নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, জালালাবাদ প্রেসক্লাবের সভাপতি সিহাব আহমদ, দৈনিক ইত্তেফাকের নারী সাংবাদিক অমিতা সিনহা, দৈনিক ইনকিলাবের সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক যুগভেরীর সাংবাদিক রেজওয়ান আহমদ, দৈনিক রূপালি বাংলাদেশের সাংবাদিক বাবর জোয়ার্দার, যমুনা টেলিভিশনের সাংবাদিক শাহিন আহমদ, সাংবাদিক তৌফিকুর রহমান হাবিব, বিএমজেএ সিলেটের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুলাইমান সোহেল, সাংবাদিক এমরান ফয়সাল, আশরাফুল ইসলাম, দৈনিক সিলেটের সংবাদের স্টাফ রিপোর্টার শামছুল আলম শাওনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝচ ঞঠ’র কর্ণধার আব্দুল মাজিদ চৌধুরী। তিনি বলেন, ঝচ ঞঠ ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরপেক্ষ ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের আস্থা আরও দৃঢ় করবে।
কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত অতিথিরা ঝচ ঞঠ-এর এই সাফল্যকে সিলেটের মিডিয়া অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে উল্লেখ করেন।-বিজ্ঞপ্তি
চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা
শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের
জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা