admin
প্রকাশিত: 5:41 PM, November 18, 2026
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) শুরু হয়েছে ইন্ট্রা কলেজ ফটোগ্রাফি এক্সিবিশন ও কম্পিটিশন “ক্ষণচিত্র” সিজন ০১। ‘এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র (গঈঋচঝ) উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। “স্টোরি বেইজড ফটোগ্রাফি” (গল্পনির্ভর ফটোগ্রাফি) থিমের এই প্রদর্শনীতে কলেজের শিক্ষার্থীদের তোলা মোট ২৪টি সৃজনশীল ছবি স্থান পেয়েছে।
কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন এবং প্রথম আলোর ফটোসাংবাদিক আনিস মাহমুদ।
সোসাইটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন উৎস কান্তি দাস। তিনি আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সোসাইটির ভবিষ্যৎ লক্ষ্য ও এই আয়োজনের মূল উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হামিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নীলুফার খানম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাহমুদা আলম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মহসিন আলী এবং ‘এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র উপদেষ্টা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ।
বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা এবং ছবির মাধ্যমে সমাজ ও জীবনের গল্প ফুটিয়ে তোলার এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁরা আশা প্রকাশ করেন, এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের ভেতরের প্রতিভার বিকাশ ঘটবে এবং ভবিষ্যতেও এ ধরনের নান্দনিক আয়োজন অব্যাহত থাকবে।-বিজ্ঞপ্তি
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের