admin
প্রকাশিত: 7:13 AM, August 24, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন কেওয়া আটগাঁও এলাকায় যৌতুকের দাবিতে রুনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন ও রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা হলেও জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় চরম ক্ষোভ ও নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে খাদিমপাড়া ইউনিয়নের কেওয়া গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে আবুল কালামের (৪৩) সঙ্গে জৈন্তাপুরের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি জয়তুরি বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন ২-৩ লাখ টাকা যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। এমনকি ২০২৫ সালের এপ্রিলে তাকে হারপিক খাইয়ে হত্যার চেষ্টা করা হয়। পরবর্তীতে বিদেশ থেকে স্বামী দেশে ফিরে পুনরায় যৌতুক দাবি করেন। গত ১৭ এপ্রিল রাত ১১টার দিকে যৌতুক না পেয়ে ১ ও ৩ নম্বর আসামির নেতৃত্বে রুনার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। খবর পেয়ে ১৮ এপ্রিল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশ ও স্বজনরা অচেতন অবস্থায় রুনাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। উদ্ধারকালে আসামিদের হামলায় বাদীর ভাই আনোয়ার হোসেন (৩৫) আহত হন।
এ ঘটনায় ২০ এপ্রিল রুনার ভাই ইমরান আহমেদ বাদী হয়ে শাহপরাণ (রহ.) থানায় দণ্ডবিধি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০ ধারায় ৬ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন আবুল কালাম (৪৩), জয়তুরি বেগম (৬০), আমিনা বেগম (৪৫), শরীফ (৪০), মিজান (২৯) ও শাহীন (৪৪)।
প্রধান আসামি আবুল কালাম যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য মালিবাগের বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরবরে আবেদন জানিয়েছে থানা পুলিশ। বাদী ইমরান আহমেদ অভিযোগ করেন, “আসামিরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন, যার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। তা সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তারা এবং মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।” হুমকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, আসামিপক্ষ হাইকোর্ট থেকে জামিনে ছিল। জামিনের মেয়াদ সংক্রান্ত আদালতের সিদ্ধান্ত ও নিয়ম অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে
সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী
সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল
সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান