admin

প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

গোয়াইনঘাটে এনসিপিতে অর্ধশতাধিক কর্মীর যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি

গোয়াইনঘাটে এনসিপিতে অর্ধশতাধিক কর্মীর যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি

এ কে আজাদ, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে একযোগে প্রায় অর্ধশতাধিক কর্মীর যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তরুণ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলটিতে যোগ দিয়ে নতুন রাজনৈতিক ধারার প্রতি নিজেদের আস্থার কথা ব্যক্ত করেন।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়াইনঘাট বাজারস্থ মিতালী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আয়োজিত এক বর্ণাঢ্য যোগদান সভায় আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান এবং আগামী দিনে গোয়াইনঘাটসহ পুরো সিলেট অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা আহŸায়ক কমিটির আহŸায়ক জুনেদ আহমেদ বলেন, দেশের মানুষ এখন একটি মানবিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাজনৈতিক শক্তি প্রত্যাশা করছে। তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এনসিপি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠছে।

সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ বলেন, গোয়াইনঘাটের সাধারণ মানুষের অংশগ্রহণ আমাদেরকে আরও অনুপ্রাণিত করছে। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছি।

এ সময় আরও বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব আলী হোসেন, সাংগঠনিক নেতা সামছুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সদস্য শামীম আহমেদ, মনসুর হাসান নগরী এবং গোয়াইনঘাট উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল হাফিজ।

যাগদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নতুন যোগদানকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোয়াইনঘাট উপজেলায় এনসিপির এই গণযোগদান দলটির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে এবং স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি কালচার ও মাল্টিমিডিয়া এবং মাল্টি ন্যাশনালের বৃটেনের সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত হয়েছেন

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল

আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস

আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস

মো.জুনেদ আহমদ ফ্রান্স: ডাচ পোস্টকোড লটারির আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।

জৈন্তাপুরের তিন সাংবাদিক পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ

জৈন্তাপুরের তিন সাংবাদিক পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যপদ পেয়েছেন জৈন্তাপুর উপজেলার তিন তরুণ সাংবাদিক। তারা হলেন— আলোর দিগন্তের সিলেট প্রতিনিধি ইসমাইল

বিয়ানীবাজারে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, বৃদ্ধা গ্রেফতার

বিয়ানীবাজারে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, বৃদ্ধা গ্রেফতার

সহিদুর রহমান বিয়ানীবাজার : বিয়ানীবাজারে ১০ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর-হাদারপার সড়কের ৬ কিলোমিটার সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে গর্ত ও কার্পেটিং উঠে

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

এ কে আজাদ গোয়াইনঘাট: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রতিযোগিতায় সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময়