admin

প্রকাশিত: 5:53 AM, August 4, 2026

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

তীব্র ঝুঁকিতে ঘরবাড়ি ও সরকারি স্থাপনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা ও প্রচলিত আইনের তোয়াক্কা না করে পিয়াইন নদী থেকে বেপরোয়াভাবে বালু ও পাথর উত্তোলন করে চলেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। ইজারা-বহির্ভূত সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ফলে নদীর তীরবর্তী শত শত ঘরবাড়ি, কৃষিজমি, যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা এখন ভয়াবহ নদীভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের পিয়াইন নদীর পান্তুমাই থেকে মনরতল বাজার পর্যন্ত এলাকাটি অত্যন্ত জনবহুল এবং পরিবেশগতভাবে স্পর্শকাতর। ঝুঁকি বিবেচনায় এই অংশটিকে বালুমহাল হিসেবে অন্তর্ভুক্ত না করার জন্য এর আগে বুগইলকান্দি গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছিলেন। তৎকালীন প্রশাসন আবেদনটি বিবেচনা করে উক্ত অংশকে বালুমহালের বাইরে রাখার সিদ্ধান্ত দেয়। তবে বর্তমানে সেই প্রশাসনিক সিদ্ধান্ত অমান্য করে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে একটি অবৈধ বালুখেকো চক্র।

বর্তমানে পিয়াইন নদী তীরবর্তী বুগইলকান্দি, মনাইকান্দি, মনরতল, লংলাখাল, মুরামুরিখাল ও খুরি মৌজার বিস্তীর্ণ এলাকা চরম হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, হাদারপার বালুমহালের ইজারা নিয়ে তার আড়ালে বিছনাকান্দি সীমান্ত এলাকা ও মনরতল বাজারের মতো সংরক্ষিত স্থানে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত বালু ও পাথর তোলা হচ্ছে। এর ফলে বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে এবং বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন হাজারো স্থানীয় বাসিন্দা।

অভিযোগ উঠেছে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এবং সংশ্লিষ্ট বিটের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টরদের মাসোহারার বিনিময়ে ‘ম্যানেজ’ করে নদী ধ্বংসের এই প্রক্রিয়া চালানো হচ্ছে।

একই সাথে স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলা তাঁতিদল নেতা আব্দুল মান্নান এবং স্থানীয় বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আলম স্বপনের নেতৃত্বে এই অবৈধ দখল ও বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইজারার শর্তাবলী লঙ্ঘন ও নদীর পরিবেশ ধ্বংসের দৃশ্য প্রকাশ্যে এলেও স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

অবিলম্বে পিয়াইন নদী থেকে অবৈধ ড্রেজার অপসারণ, প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ এবং সীমান্ত ও বসতি এলাকা রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আলম স্বপন জানান, নদী থেকে অবৈধভাবে কোনো বালু তোলা হচ্ছে না। মূলত আব্দুল মান্নান নিয়ম মেনেই বালুমহালের ইজারা নিয়েছেন এবং ঘোষিত সীমানার ভেতরেই বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

মামলায় আসামির পরও বহাল তবিয়তে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে যেকোনো

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

স্মারকলিপি প্রদান ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে দীর্ঘদিন

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে বিএনপির

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

নিরাপত্তা ঝুঁকি ও তথ্য পাচারের আশঙ্কায় ক্ষুব্ধ নগরবাসী সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর