admin

প্রকাশিত: 6:06 AM, September 17, 2026

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

মামলায় আসামির পরও বহাল তবিয়তে

গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদের ওয়ার্ড সচিব ও ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি শেখ নাসির।

আইনপ্রয়োগকারী সংস্থাকে এড়াতে প্রকাশ্য কার্যালয় বন্ধ রেখে তিনি গোপনে কার্যক্রমে সম্পৃক্ত থাকলেও, জন্মনিবন্ধনসহ অন্যান্য জরুরি নাগরিক সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অবিলম্বে এই সচিবকে পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

১৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে জানান, জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন জরুরি কাগজপত্র ও সেবা সংক্রান্ত কাজের প্রয়োজনে ওয়ার্ড সচিবের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায় না। নিয়মিত দায়িত্ব পালনের বদলে তিনি আইনি গ্রেপ্তার এড়াতে কার্যালয় বন্ধ রেখে গোপন স্থানে মিটিং ও কর্মকাণ্ড পরিচালনা করছেন।

ভুক্তভোগী এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা অতি জরুরি নাগরিক সেবার প্রয়োজনে এসে সচিবকে পাচ্ছি না। সরকারি কাজ ফেলে তিনি আত্মগোপনে থেকে গোপনে রাজনৈতিক মিটিংয়ে ব্যস্ত থাকেন। একজন আসামির কাছে সাধারণ নাগরিকরা জিম্মি হতে পারে না। তাকে অবিলম্বে এই পদ থেকে বহিষ্কার করা উচিত।

আইনি ঝামেলা এড়িয়ে গোপনে কার্যক্রম চালানোর পাশাপাশি শেখ নাসিরের বিরুদ্ধে সরকারি ও আন্তর্জাতিক তহবিলের অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।

নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ফ্যামিলি কার্ড বণ্টনে চরম রাজনৈতিক স্বজনপ্রীতি চালানের তথ্য পাওয়া গেছে। প্রকৃত হতদরিদ্রদের বাদ দিয়ে কেবল আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থিত পরিবারের মাঝে এসব কার্ড বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।

এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এবং সিডিসি প্রজেক্টের আওতায় সংগৃহীত অর্থের কিস্তি সিসিকের নিজস্ব খাতায় জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ১০টি কিস্তির অর্থ সংগৃহীত হওয়ার পর সরকারি কোষাগারে জমা করার বাধ্যবাধকতা থাকলেও তিনি সেই টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিগত জুলাই-আগস্ট মাসে সিলেটে সংঘটিত ছাত্র-জনতার গণবিপ্লবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি সশস্ত্র হামলা, সহিংসতা ও ইন্ধন জোগানোর অভিযোগে শেখ নাসিরের বিরুদ্ধে সিলেটের বিজ্ঞ আদালতে সম্প্রতি একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শেখ নাসিরসহ অন্য আসামিরা স্বৈরাচারী শাসকের দোসর হিসেবে সিলেটে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলায় নেতৃত্ব দেন এবং পুণ্যভূমি সিলেটকে সংঘাতময় পরিস্থিতিতে রূপান্তর করেন।

ফৌজদারি মামলার এজাহারনামীয় আসামি হওয়া সত্ত্বেও গ্রেপ্তার না হয়ে বহাল তবিয়তে থাকা এবং নাগরিক সেবা জিম্মি করে রাখার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, গণঅভ্যুত্থানে দমন-পীড়নের অভিযোগে দায়েরকৃত মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আত্মগোপনে থাকা শেখ নাসিরসহ সকল আসামিকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

মামলায় আসামির পরও বহাল তবিয়তে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে যেকোনো

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

স্মারকলিপি প্রদান ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে দীর্ঘদিন

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে বিএনপির

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

নিরাপত্তা ঝুঁকি ও তথ্য পাচারের আশঙ্কায় ক্ষুব্ধ নগরবাসী সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর