admin

প্রকাশিত: 2:32 PM, July 31, 2026

গৌরীনগরে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মা’কে রাজকীয় সম্মাননা

গৌরীনগরে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মা’কে রাজকীয় সম্মাননা

নোমান আহমেদ:

“অনিল চন্দ্র শর্ম্মা স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের শিক্ষার আলো ছড়ানোর এক আলোকবর্তিকা। তাঁর নিষ্ঠা, সততা এবং শিক্ষার্থীদের প্রতি পিতৃসুলভ স্নেহ এই বিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাঁর এই অবদান গৌরীনগরবাসী চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।” গতকাল বৃহস্পতিবার সকালে গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মা’র অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন ও জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও শেষে সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক, এলাকাবাসী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া। এসময় তিনি বলেন, সরকারি চাকুরির নিয়ম অনুযায়ী হয়তো তাঁর প্রাতিষ্ঠানিক কর্মজীবনের সমাপ্তি ঘটছে, কিন্তু শিক্ষকতার মতো মহান ব্রত থেকে একজন শিক্ষক কখনোই অবসরে যান না। অনিল বাবু দীর্ঘদিন ধরে যেভাবে নিজের মেধা, শ্রম ও সততা দিয়ে গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে গড়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আজ এই বিদ্যালয়ের যে সুনাম ও শিক্ষার্থীদের সাফল্য আমরা দেখছি, তার পেছনে রয়েছে স্যারের অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্ব। তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো ভালোবেসে আলোর পথ দেখিয়েছেন। আশা রাখি ভবিষ্যতেও শতবর্ষী এই বিদ্যাপীঠের সুনাম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সকিনা বেগম। পরে স্বাগত বক্তব্য রাখেন গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা রানী রায়। আর গীতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা রানী শর্ম্মা।

গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুমার দে, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দাস, প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবুল খায়ের, কোম্পানীগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আজমল আলী। এসময় আরও বক্তব্য রাখেন- বিদ্যালয়ের অভিভাবক সদস্য আমির উদ্দিন, গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী লবীব আহমদ, সুজেল আহমদ, ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের শিক্ষক আলী আফজল, বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী নূরী।

বিদায়লগ্নে আবেগাপ্লুত কণ্ঠে অনিল চন্দ্র শর্ম্মা তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকতা কেবল আমার পেশা ছিল না, এটি ছিল আমার জীবনের ব্রত। দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীদের যে ভালোবাসা আমি পেয়েছি, তা আমার বাকি জীবনের শ্রেষ্ঠ সম্বল হয়ে থাকবে। আমি অবসরে গেলেও এই বিদ্যালয়ের সাফল্য সবসময় কামনা করব। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, গ্রামের মুরব্বিয়ান, অভিভাবক এবং স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম

অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম

সুনামগঞ্জ প্রতিনিধি: মাদক ও চোরাচালান দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে মাঠে সক্রিয় রয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ

মহাসড়ক নির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি জটিলতার অবসান

মহাসড়ক নির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি জটিলতার অবসান

হুইপ জি কে গউছের উদ্যোগে হবিগঞ্জে সুরাহা, ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পের কাজে নতুন গতি হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক

গৌরীনগরে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মা’কে রাজকীয় সম্মাননা

গৌরীনগরে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মা’কে রাজকীয় সম্মাননা

নোমান আহমেদ: “অনিল চন্দ্র শর্ম্মা স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের শিক্ষার আলো ছড়ানোর এক আলোকবর্তিকা।

জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি জেলা শাখার সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি জেলা শাখার সাক্ষাৎ ও মতবিনিময়

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও

তথ্য অধিকার আইন নিয়ে বেলার প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন

তথ্য অধিকার আইন নিয়ে বেলার প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন

সিলেটে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে জগন্নাথপুরে প্রস্তুতি সভা

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে জগন্নাথপুরে প্রস্তুতি সভা

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে আগামী ৫ই আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের

সিলেট ললিতকলা একাডেমির সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেট ললিতকলা একাডেমির সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেটের কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গতকাল