admin
প্রকাশিত: 2:21 PM, November 1, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ৮৫ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ৮৭ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ০৯ শতাংশ। গতকাল শনিবার জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
ফলাফল বিবরণী অনুযায়ী, সাধারণ এইচএসসি পরীক্ষায় উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯০৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪২৪ জন। এ হিসাবে পাসের হার ৪৬ দশমিক ৮৫ শতাংশ। একই পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের ২৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৬ জন। পাসের হার ৫২ দশমিক ৮৮ শতাংশ। জৈন্তিয়া ডিগ্রি কলেজের ১৭২ জনের মধ্যে পাস করেছে ৫৭ জন। এ প্রতিষ্ঠানে পাসের হার ৩৩ দশমিক ১৪ শতাংশ।
জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জন পাস করেছে। পাসের হার ৫৫ দশমিক ৮৮ শতাংশ। হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজের ৩০৩ জনের মধ্যে পাস করেছে ১৪২ জন। পাসের হার ৪৬ দশমিক ৮৬ শতাংশ।
এ ছাড়া রাংপানী ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজের সাতজন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজন পাস করেছে। পাসের হার ৭১ দশমিক ৪৩ শতাংশ। রমজান রূপজান বাগেরখাল একাডেমি (স্কুল অ্যান্ড কলেজ) থেকে ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬ জন। পাসের হার ৪৩ দশমিক ৩৩ শতাংশ।
অন্যদিকে, এইচএসসি (বিএম) পরীক্ষায় উপজেলার দুটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪৬ জন। পাসের হার ৫২ দশমিক ৮৭ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ।
প্রতিষ্ঠান দুটির মধ্যে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন এবং জহরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজের ১৩ জনের মধ্যে তিনজন পাস করেছে। ফলাফল বিবরণীতে বলা হয়েছে, এ দুই প্রতিষ্ঠানের যথাক্রমে ২০ ও তিনজন শিক্ষার্থীর ফলাফল আসেনি।
আলিম পরীক্ষায় উপজেলার দুটি মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২৩ জন। পাসের হার ৫৬ দশমিক ০৯ শতাংশ। এ পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।
প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসার ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে আটজন এবং জৈন্তা দারুছ-ছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ২৬ জনের মধ্যে ১৫ জন পাস করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিৎ কুমার পাল স্বাক্ষরিত ফলাফল বিবরণীটি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
সামগ্রিক ফলাফলে দেখা গেছে, জৈন্তাপুর উপজেলায় তিন ধারার পরীক্ষার মধ্যে আলিমে পাসের হার সর্বোচ্চ ৫৬ দশমিক ০৯ শতাংশ। এরপর এইচএসসি (বিএম) ৫২ দশমিক ৮৭ শতাংশ এবং সাধারণ এইচএসসিতে ৪৬ দশমিক ৮৫ শতাংশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ৮৫ শতাংশ। কারিগরি
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ