admin

প্রকাশিত: ৫:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সিলেটে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখা।

গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ এবং সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।

বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের ওপর শিবিরের এই ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে।”

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মোনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, মোঃ আব্দুল্লাহ ও খায়রুল ইসলাম দোয়েল।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান, আফজল হোসেন, জহিরুল ইসলাম আলালসহ জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে বক্তারা শিক্ষাঙ্গনে সহাবস্থান নিশ্চিত করা এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট

সিসিক কর্মকর্তা চন্দন দাশের প্রতিবাদ সংবাদকে ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ দাবি

সিসিক কর্মকর্তা চন্দন দাশের প্রতিবাদ সংবাদকে ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ দাবি

দৈনিক সিলেটের সংবাদ-এ গত ১৯ ও ২২ এপ্রিল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা চন্দন দাশকে নিয়ে প্রকাশিত দুই পর্বের সংবাদের

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদের একটি পরিত্যক্ত বাসাকে কেন্দ্র করে মাদক সেবন ও নানা

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাড়তি মূল্যে জ্বালানি আমদানি করলেও তার অভিঘাত

রিকশার গ্যারেজ থেকে কোটিপতি : কার্পেট ব্যবসায় জুয়েলের ‘আলাদিন চেরাগ’ ও প্রতারণার ফাঁদ

রিকশার গ্যারেজ থেকে কোটিপতি : কার্পেট ব্যবসায় জুয়েলের ‘আলাদিন চেরাগ’ ও প্রতারণার ফাঁদ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক সময় রিকশার গ্যারেজ চালাতেন মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল আহমদ। বিক্রমপুর থেকে সিলেটে

তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি সিলেট আসছেন আগামীকাল

তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি সিলেট আসছেন আগামীকাল

আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) এক দিনের রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর মধ্যে

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে মাহমুদ হাসান (৩৭) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।