admin

প্রকাশিত: 7:50 AM, April 23, 2026

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি সিলেটে মাহমুদ হাসান (৩৭) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এতে সামাজিক ও ব্যবসায়িক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় প্রতিকার চেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ব্যবসায়ী। জিডি নম্বর: ২৭১৪, তারিখ: ২২/০৪/২০২৬। জিডি ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে সুবিদবাজারস্থ নিজ কার্যালয়ে অবস্থানকালে মাহমুদ হাসান লক্ষ্য করেন যে, তিনটি পৃথক ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট পোস্ট দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা কোনো প্রমাণ ছাড়াই দাবি করছে যে, তারা ওই ব্যবসায়ীর কাছে টাকা পায়। এই ধরনের কুরুচিপূর্ণ এবং মানহানিকর পোস্টের মাধ্যমে তাঁর ব্যবসায়িক সুনাম নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ভুক্তভোগী মাহমুদ হাসান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হললিয়া চরগাঁও গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ‘কর্নার ভিউ টাওয়ারে’ সপরিবারে বসবাস করছেন। তিনি জানান, দীর্ঘদিনের পরিচিত ও আত্মীয়-স্বজনদের কাছে তাঁকে হেয় করার উদ্দেশ্যেই একটি চক্র সুপরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। ব্যবসায়ী মাহমুদ হাসান বলেন, “এই মিথ্যা পোস্টগুলোর কারণে আমার দেশে ও প্রবাসে থাকা বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের কাছে আমি বিব্রত হচ্ছি। আমি স্বাভাবিকভাবে ব্যবসায়িক কাজ ও সামাজিক চলাফেরা করতে পারছি না। তাই ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে আইনি আশ্রয় নিয়েছি।” তিনি আরও অভিযোগ করেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের মাহরুফ শাহর ছেলে রুমান শাহ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার নয়াগাও গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে মাসরু মিয়া তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই লুৎফর রহমান জানান, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এই বিষয়ে ব্যবসায়ী মাহমুদ হাসান জিডির পাশাপাশি সিলেট এসএমপি কমিশনারের কাছে একটি অভিযোগ দাখিল করেন। ক্যাপশন: সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারী রুমান শাহ ও মাসরু মিয়া।

সিলেটে মাহমুদ হাসান (৩৭) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এতে সামাজিক ও ব্যবসায়িক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় প্রতিকার চেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ব্যবসায়ী। জিডি নম্বর: ২৭১৪, তারিখ: ২২/০৪/২০২৬।
জিডি ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে সুবিদবাজারস্থ নিজ কার্যালয়ে অবস্থানকালে মাহমুদ হাসান লক্ষ্য করেন যে, তিনটি পৃথক ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট পোস্ট দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা কোনো প্রমাণ ছাড়াই দাবি করছে যে, তারা ওই ব্যবসায়ীর কাছে টাকা পায়। এই ধরনের কুরুচিপূর্ণ এবং মানহানিকর পোস্টের মাধ্যমে তাঁর ব্যবসায়িক সুনাম নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী মাহমুদ হাসান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হললিয়া চরগাঁও গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ‘কর্নার ভিউ টাওয়ারে’ সপরিবারে বসবাস করছেন। তিনি জানান, দীর্ঘদিনের পরিচিত ও আত্মীয়-স্বজনদের কাছে তাঁকে হেয় করার উদ্দেশ্যেই একটি চক্র সুপরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।
ব্যবসায়ী মাহমুদ হাসান বলেন, “এই মিথ্যা পোস্টগুলোর কারণে আমার দেশে ও প্রবাসে থাকা বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের কাছে আমি বিব্রত হচ্ছি। আমি স্বাভাবিকভাবে ব্যবসায়িক কাজ ও সামাজিক চলাফেরা করতে পারছি না। তাই ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে আইনি আশ্রয় নিয়েছি।”
তিনি আরও অভিযোগ করেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের মাহরুফ শাহর ছেলে রুমান শাহ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার নয়াগাও গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে মাসরু মিয়া তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই লুৎফর রহমান জানান, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এই বিষয়ে ব্যবসায়ী মাহমুদ হাসান জিডির পাশাপাশি সিলেট এসএমপি কমিশনারের কাছে একটি অভিযোগ দাখিল করেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার