admin
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিকায়নের লক্ষ্যে চৌহাট্টা পয়েন্টে নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
গতকাল সোমবার দুপুর ১২টায় তিনি নির্মাণাধীন এই পুলিশ বক্সের কাজ সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বরত ব্যক্তিদের কাছ থেকে কাজের সার্বিক অগ্রগতির খোঁজখবর নেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে উন্নত মান বজায় রেখে দ্রæত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিভিশনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে চৌহাট্টা পয়েন্টের এই ট্রাফিক পুলিশ বক্সটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। এটি সম্পন্ন হলে ট্রাফিক পুলিশ সদস্যরা আরও সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে পারবেন, যার সুফল ভোগ করবেন নগরবাসী।”
এ সময় পুলিশ কমিশনারের সাথে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) দেব, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) এ কে এম মঞ্জুরুল আলমসহ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
উল্লেখ্য, নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশের কর্মপরিবেশ উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে পর্যায়ক্রমে আধুনিক পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম