admin
প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৬
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে সিলেট নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন ও দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে রাস্তার পাশে আধুনিক ড্রেন নির্মাণের কাজও চলমান রয়েছে।
গতকাল রবিবার সকালে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া এলাকায় সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, “নগর উন্নয়নের অংশ হিসেবে আমরা বিভিন্ন এলাকায় সড়ক ২৫ ফুট পর্যন্ত প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। সাদারপাড়া এলাকার বাসিন্দারা নিজেদের মূল্যবান ভূমির অংশ ছেড়ে দিয়ে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই সহযোগিতার ফলে সড়কটি ১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “একটি এলাকার উন্নয়ন তখনই টেকসই হয়, যখন স্থানীয় জনগণ সেই উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হন। সাদারপাড়াবাসী যে আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব দেখিয়েছেন, তা অন্যান্য এলাকার জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।”
সড়ক ও ড্রেন নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হবে এবং একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবীর সুহিন, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপী, সিসিকের সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেব, উপ-সহকারী প্রকৌশলী আহমেদ রহমানসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ
শহিদুর রহমান, বিয়ানীবাজার: বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) ও কল্যাণ সভায় পেশাগত