admin
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে সুগন্ধা ভলিবল একাডেমিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজন ভলিবল একাডেমি, সিলেট।
সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মুকিত রাজন, ক্রীড়া সংগঠক ও রেফারি কামরান আহমেদ, ক্রীড়া সংগঠক শামীম হোসেন, প্রমীলা কোচ তানিয়া রহমান, সাবেক ভলিবল খেলোয়াড় বিপ্লব, ছাব্বির।
সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশ এবং যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভূমিকা অপরিসীম। সিলেটের ভলিবলকে আরও এগিয়ে নিতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।
খেলা শেষে সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে এক সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাইনালে দুই দলের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। প্রথম সেট থেকেই উভয় দল চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করলেও শেষ পর্যন্ত নিজেদের ধরে রেখে জয় ছিনিয়ে নেয় রাজন ভলিবল একাডেমি।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও উদীয়মান খেলোয়াড়বৃন্দ উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।-বিজ্ঞপ্তি
এ কে আজাদ,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই মায়ামতি ঝরনা সংলগ্ন এলাকায় মাতুরতল, সোনারহাট ও ভাদেশ্বরে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে
* কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই
স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে
* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও
স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট