admin
প্রকাশিত: 5:29 PM, October 12, 2026
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিষিদ্ধঘোষিত ও আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে এক আওয়ামী লীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে স্পেশাল রেসপন্স টিম (এসআরবি-৯)-এর একটি দল এ অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে ছাতক থানার বেতুরা মির্জাপুর গ্রামের আব্দুর রউফ সন্টুর ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদাল মিয়ার বাড়িতে অভিযান চালায় এসআরবি-৯-এর একটি বিশেষ দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই বাড়ির একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত আবদাল মিয়া সিলেট কোতোয়ালি থানার একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সিলেটে সংঘটিত বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ছাতক থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সেবা গ্রহীতার স্বজনদের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ধারণ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
কানাইঘাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কানাইঘাট উপজেলা
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ২৮ অক্টোবর শুধু বাংলাদেশ নয়, সিলেটের রাজনৈতিক ইতিহাসেও
জগন্নাথপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার