admin
প্রকাশিত: 11:30 AM, October 29, 2026
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ২৮ অক্টোবর শুধু বাংলাদেশ নয়, সিলেটের রাজনৈতিক ইতিহাসেও একটি ভয়াল দিন। ২০০৬ সালের এই দিনে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে লগি-বৈঠার হামলায় গুরুতর আহত হন তৎকালীন মহানগর ছাত্রশিবির সভাপতি ড. নূরুল ইসলাম বাবুল। হামলায় তাঁর মাথার খুলি ভেঙে যায়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পরও তিনি স্বাভাবিক জীবনে ফিরলেও এখনো কথা বলতে গিয়ে মাঝে মাঝে তাঁর কথা জড়িয়ে যায়। সেই বাবুল সিলেট নগরীর আগামী দিনের কাণ্ডারী। আসন্ন সিসিক নির্বাচনে বাবুলের রক্তে রঞ্জিত মাটির জনগণ তাঁকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ।
তিনি গতকাল বুধবার বিকেলে নগরীর বন্দরবাজার কোর্টপয়েন্টে জামায়াত কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি ও ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবের স্মরণ এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগি-বৈঠার নৃশংস তাণ্ডবে গুরুতর আহত তৎকালিন সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা শামীম আহমদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু প্রমূখ।-বিজ্ঞপ্তি
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সেবা গ্রহীতার স্বজনদের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ধারণ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
কানাইঘাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কানাইঘাট উপজেলা
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ২৮ অক্টোবর শুধু বাংলাদেশ নয়, সিলেটের রাজনৈতিক ইতিহাসেও
জগন্নাথপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার