admin

প্রকাশিত: 2:10 PM, April 5, 2026

ছাতকে ফেইসবুক পোস্ট নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০ জন

ছাতকে ফেইসবুক পোস্ট নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০ জন

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামে ফেইসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিরূপ মন্তব্যের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ব্যাপক ভাংচুরের ঘটনা সহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মন্তব্য-পাল্টা মন্তব্য শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে রাতেই গ্রামের মুরব্বি বিএনপি নেতা নুরুল হক ও ব্যবসায়ী হাফিজ আফজাল হোসেন উভয় পক্ষকে পোস্ট মুছে ফেলার আহ্বান জানান।এসময় মাওলানা নজমুল হক নসিবের পক্ষ পোস্টটি মুছে ফেললেও অপরপক্ষ তা মুছে না ফেলায় আবারো উত্তেজনা সৃষ্টি হয়। এবং গ্রামের নুরুল আমিন ও আব্দুস সহিদ পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তেরাব আলীর ছেলে আব্দুস শহিদের ভাই মাওলানা নজমুল হক নসিব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফেইসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে সুন্দর আলীর ছেলে লাহিন মিয়া (২০) বিরূপ মন্তব্য করলে এ নিয়ে বিরোধের সূত্রপাত হয়।

সঘর্ষে আহতদের মধ্যে লাহিন মিয়া (২০), নুরুল আমিন (৩৫), আব্দুস সোবহান (৫৫), সুফিয়ান (২০), নাছির উদ্দিন (৩৮),সালাহ উদ্দিন (৩৫),আকছার আলী (২২), এমাদ উদ্দিন (২৫),জইন উদ্দিন( ৪০),আব্দুল আজিজ (৪২)সহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংঘর্ষের সময় কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইন গত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। রোববার সকালে ও এলাকায় টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে।


সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল