admin
প্রকাশিত: 2:01 PM, November 5, 2026
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে ফ্রান্স বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
প্যারিস মহানগর যুবদলের সভাপতি রাকিবুল হাসান রয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আফজাল হোসেন রাজু, স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সহসভাপতি সামসুল আলম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আহমেদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সৈয়দ সাইফুর রহমান। প্রধান বক্তা ছিলেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার এবং ফ্রান্স বিএনপির সাবেক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জাহিদুল ইসলাম সিপার।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স যুবদলের সহসভাপতি জাকারিয়া আহমেদ ও শাহ ডালিম, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক জহির উদ্দিন, বিএনপি নেতা ফয়জুর রহমান, পর্তুগালের বেজা ডিস্ট্রিক্ট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রতন মিয়া, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সুহেল মিয়া, প্যারিস মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি অলিউর রহমান, ফ্রান্স যুবদলের প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) দিলাল আহমেদ, ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না, জুবের আহমেদ ও শরীফ আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যারিস মহানগর যুবদলের সহসভাপতি সুলেমান খান ও সুমন আহমেদ, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাইদুল ইসলাম, ফ্রান্স যুবদলের সহপ্রচার সম্পাদক আবু সুফিয়ান, জানে আলম, ফ্রান্স যুবদলের সদস্য নুরুজ্জামান খান, প্যারিস মহানগর যুবদলের দপ্তর সম্পাদক জায়েদুল ইসলাম, ফ্রান্স যুবদল নেতা শিহাব তালুকদার ও যুবদল নেতা সুহেল আহমদ।
এ ছাড়া জিয়া সংসদ পরিষদের সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, কবির সর্দার ও মাহবুব তালুকদার; ফ্রান্স যুবদল নেতা মুরাদ চৌধুরী, সালেহ আহমদ, সাজু আহমেদ, ফয়েজ উদ্দিন, ফাহিম রহমান, সাব্বির আহমেদ, আউয়াল, সিরাজ, ইয়াছিন, আহমেদ মুসা, জাহেদুল ইসলাম, নুর মোহাম্মদ, সায়েক আহমেদ, সানি, সায়মন, আঃ আহাদ, শাওন আহমেদ, মেহেদী হাসান জায়েদ, আঃ হাকিম, নাঈম আহমেদ, মামুন, সুরুক আহমেদ, জুমন আহমেদ, কয়েস, সুজন আহমেদ ও সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্যারিস মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক লিমন তালুকদার।
স্টাফ রিপোর্টার ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। জেলহত্যা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে
স্টাফ রিপোর্টার: রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সেবামূলক কাজের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করাÑএ
সিলেট মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত।
সিলেটে পর্যটন বিষয়ক সামাজিক সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে
সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাকে