admin

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন করা হয়েছে। রোববার সকালে উপজেলা চত্বরস্থ শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার সভাপতি হারুন রশীদ। কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক দুলন তরফদারের সভাপতিত্বে ও কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার কোষাধ্যক্ষ পংকজ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক এ এইচ এম আসাদুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমাদ উদ্দিন মানিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেরে-বাংলা পদক প্রাপ্ত সাইদুল আলম ডালিম।উপজেলা শাখার সহ-সভাপতি বিপ্রেশ চন্দ,জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অধির চন্দ্র দাস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক কবির আহমদ,দুলাল হালদার, ছমির আলী, সিরাজুল ইসলাম, সানুর আহমদ, লোকমান হোসেন নোমান, বাবুল আহমদ প্রমূখ।সম্মেলনে সমিতির সকল সদস্যদের সম্মতিতে বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমাদ উদ্দিন মানিককে সভাপতি, কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পংকজ দত্তকে সাধারণ সম্পাদক ও খাঁসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খালেদুর রহমান মানিকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন শিক্ষক মোস্তাফিজুর রহমান ও গীতা পাঠ করেন প্রনব চক্রবর্তী। আনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে হারুন রশীদ বলেন সকল শিক্ষক দের মধ্যে ভাতৃত্ব বোধ সৃষ্টি করতে হবে। নিজের স্বার্থ পিছনে ফেলে শিক্ষক দের কল্যাণে কাজ করতে হবে। মতভিন্নতা থাকলেও আমরা সবাই এক পরিবারের লোক হিসেবে কাজ করতে হবে।

সর্বশেষ সংবাদ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস