admin
প্রকাশিত: 6:06 AM, April 7, 2026
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৫ এপ্রিল উপজেলা চত্বরে দিনব্যাপী বিজ্ঞান মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা-এর সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রহিছ উদ্দিনের সঞ্চালনায় সভায় মেলা ও প্রতিযোগিতা বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, অধ্যক্ষ মাহমুদ আলী, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক ও সাকির আমিন, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ রবিউল ইসলাম, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেক মিয়া।
এছাড়াও সভায় বড়কাপন অষ্টম গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান আহমদ, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা, শিক্ষক এ এইচ এম কামাল, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জাহাঙ্গীর আলম ও কমলেশ চক্রবর্তী অপুসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং সৃজনশীল মেধা বিকাশে এই মেলা ও অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলাটি উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি