admin
প্রকাশিত: 6:12 AM, October 17, 2026
স্টাফ রিপোর্টার:
ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও অনিয়মের অভিযোগে সিলেট বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার কোম্পানিগঞ্জের চাটিবহর গ্রামের সুজন (৪৬) নামের এক ভুক্তভোগী এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগে তিনি জানান, সিলেটে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও তাঁকে ছাতক থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের একটি মামলায় (মামলা নং-৩১/০৭/২৬) ১৫ নম্বর আসামি করা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না, যার প্রমাণ তাঁর মোবাইল নাম্বারের সিডিআর পর্যালোচনা করলেই মিলবে। তদন্তকারী কর্মকর্তাও মামলাটিকে ‘সাজানো’ বলে উল্লেখ করেছেন, যার অডিও রেকর্ড তাঁর কাছে রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাস ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে রেবুল তাঁর ক্যাডার বাহিনী দিয়ে প্রাণনাশের হুমকিও দেন বলে সুজন অভিযোগ করেন।
এছাড়া রেবুল কুমার দাসের বিরুদ্ধে স্থানীয় অবৈধ বালু উত্তোলনকারীদের প্রশ্রয় দেওয়া, অভিযানের খবর আগাম পৌঁছে দেওয়া এবং ভুয়া মামলায় নিরীহ মানুষকে জড়িয়ে টাকা আদায়ের একাধিক অভিযোগ তোলা হয়েছে। ভুক্তভোগী সুজন অবিলম্বে এ সাজানো মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া এবং দুর্নীতিবাজ কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা