admin

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

জকিগঞ্জে আইনশৃঙ্খলা সভায় সীমান্ত ইস্যু ও মাদক নির্মূলে জোর

জকিগঞ্জে আইনশৃঙ্খলা সভায় সীমান্ত ইস্যু ও মাদক নির্মূলে জোর

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশি যুবকের বর্তমান অবস্থা জানতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মাদক নির্মূল ও নদীভাঙন রোধে চলমান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

সভায় বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রাম গ্রামের আহমদ আলীর ছেলে ডিপজল আহমদ (২৬) ভারতের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আহত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। তার জীবিত বা মৃত থাকার বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া না যাওয়ায় সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে বিষয়টি দ্রুত অনুসন্ধান ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার দাবি উত্থাপন করা হয়।
সভায় বক্তারা বলেন, জকিগঞ্জে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মাদকাসক্তির কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং অধিকাংশ অপরাধের পেছনেই মাদকের সম্পৃক্ততা রয়েছে। তাই মাদক নির্মূলে পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়া বর্ষা মৌসুমকে সামনে রেখে উপজেলার সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সভায় জানানো হয়, নদীভাঙনকবলিত ১৫টি স্থানে বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের তদারকি আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক ডা. মো. আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফখর উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মৃন্ময় কান্তি দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অলিউল হক, বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা জামায়াতের সেক্রেটারি সারোয়ার হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুছব্বিল, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভা শেষে বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “দীর্ঘদিন জকিগঞ্জে দায়িত্ব পালন করেছি। এখানকার মানুষের আন্তরিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং আলেম-উলামাদের সান্নিধ্য আমার স্মৃতিতে চিরদিন অমলিন হয়ে থাকবে। দায়িত্ব পালনের সময়ে সাধ্যমতো জনগণের সেবা করার চেষ্টা করেছি। আমার বদলি হয়েছে, তাই হয়তো সবার সঙ্গে আর দেখা হবে না। জকিগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করছি।” তার এ বক্তব্যের মধ্য দিয়ে সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


সর্বশেষ সংবাদ

বিয়ানীবাজারে মইনুলের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আতঙ্ক

বিয়ানীবাজারে মইনুলের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আতঙ্ক

টাকা দিয়ে প্রশাসন ‘ম্যানেজ’ ৩ ফুট হেলে পড়েছে ভবন ভেতরে চলছে অনৈতিক কাজ স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকায় নিয়মবহির্ভূতভাবে

আগামীকাল সিলেট হয়ে মৌলভীবাজারে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল সিলেট হয়ে মৌলভীবাজারে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার: আগামীকাল বুধবার সিলেট বিভাগে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। ক্লাব সদস্য আগ্রহী সাংবাদিকদের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত কিংবা ইলেকট্রনিক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময় সভায় কয়েস লোদীসহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময় সভায় কয়েস লোদীসহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

দেশের সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে নবনিযুক্ত বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের

ধলাই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

ধলাই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল সোমবার ভাঙনকবলিত এলাকা

আজও সিলেটবাসীর স্মৃতিতে অমলিন বদর উদ্দিন আহমদ কামরান

আজও সিলেটবাসীর স্মৃতিতে অমলিন বদর উদ্দিন আহমদ কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটের রাজনীতির অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ষষ্ঠ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার

উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে বিশ্বনাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম এর (ইউএনও)