admin
প্রকাশিত: 5:48 PM, June 16, 2026
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল সোমবার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নদীভাঙনজনিত সমস্যা এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে কথা বলেন তিনি।
এ সময় তিনি সিলেট পানি উন্নয়ন বোর্ডকে ধলাই নদী সংলগ্ন সাদাপাথরের বিওপি এলাকায় জরুরি ভিত্তিতে নদীতীর প্রতিরক্ষা কাজ শুরু করার নির্দেশনা দেন। পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে ব্যবহৃত জিও-টেক্সটাইল ও কংক্রিট ব্লক দৈবচয়ন ভিত্তিতে পরীক্ষা করারও নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
পরিদর্শন শেষে ফরহাদ হোসেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর আয়োজনে নেদারল্যান্ডস দূতাবাস এবং অক্সফাম জিবির অংশগ্রহণে অনুষ্ঠিত ‘নদী মেলা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সিলেটের পিয়াইন, সারি ও ধলাই নদীর অববাহিকায় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদী পুনরুদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন। পরে নদী সংরক্ষণ, পরিবেশ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা বিষয়ক এক নাগরিক সংলাপে অংশগ্রহণ করেন। এতে নদী অববাহিকার মানুষ, নদী নিয়ে কাজ করা সরকারি দপ্তর এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপ শেষে তিনি ‘আগামী দিনে বাংলাদেশের নদ-নদী কেমন দেখতে চাই’ শীর্ষক শিশুদের একটি প্রদর্শনী পরিদর্শন করেন, যেখানে সিলেটের বিভিন্ন নদী অববাহিকার শিশুরা তাদের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরে।
এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের পলিসি অ্যাডভাইজার, অক্সফাম জিবির বাংলাদেশ প্রতিনিধি এবং সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত
পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন