admin

প্রকাশিত: 12:53 PM, July 13, 2026

জকিগঞ্জে পরিদর্শন কক্ষ নির্মাণে জট, কক্ষ নিয়ে প্রশাসন-শিক্ষা বিভাগের মতভেদ

জকিগঞ্জে পরিদর্শন কক্ষ নির্মাণে জট, কক্ষ নিয়ে প্রশাসন-শিক্ষা বিভাগের মতভেদ

জকিগঞ্জ প্রতিনিধি:

সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় একটি করে পরিদর্শন কক্ষ (ইন্সপেকশন রুম) স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও সিলেটের জকিগঞ্জ উপজেলায় কক্ষ হস্তান্তর নিয়ে প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের মতভেদের কারণে নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না। নির্ধারিত কক্ষ বুঝে না পাওয়ায় কয়েক দিন ধরে কাজ আটকে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় সংযুক্ত ওয়াশরুমসহ একটি পরিদর্শন কক্ষ স্থাপনের কথা রয়েছে। এর প্রাথমিক ব্যয় উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে বহনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ্র উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওপরের তলায় অবস্থিত একটি কক্ষ পরিদর্শন কক্ষ হিসেবে নির্ধারণ করেন। নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি)।

অভিযোগ রয়েছে, এলজিইডির দায়িত্বপ্রাপ্তরা নির্মাণকাজ শুরু করতে গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা আপত্তি জানান। তাঁদের দাবি, কক্ষটি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রশাসনিক কাজের জন্য নির্ধারিত থাকায় এটি অন্য কাজে ব্যবহার করা যাবে না। এ কারণে নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে আরও কয়েকটি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়, একটি কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারের জন্য এবং অপর একটি কক্ষে দুটি আলমারি ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষিত রয়েছে। পরিদর্শন কক্ষ হিসেবে নির্ধারিত কক্ষটি এখনো খালি করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত জুন মাসের শুরুতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস ওই কক্ষে থাকা আলমারি ও চেয়ার নিচতলায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ্রও পরিদর্শন কক্ষ নির্মাণের জন্য কক্ষটি বুঝিয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তবে এখনো কক্ষটি নির্মাণকাজের জন্য হস্তান্তর করা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ্র বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পরিদর্শন কক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। কক্ষটি বুঝে পাওয়া গেলে নির্মাণকাজ শুরু করা হবে।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, কক্ষটি শিক্ষা অফিসের প্রশাসনিক কার্যক্রমের জন্য নির্ধারিত। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এলজিইডির জকিগঞ্জ উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম সরকার জানান, পরিদর্শন কক্ষ নির্মাণের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। তবে নির্ধারিত কক্ষ বুঝে না পাওয়ায় এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি। কক্ষটি বুঝে পেলেই নির্মাণকাজ শুরু করা হবে।

স্থানীয় সচেতন ব্যক্তিদের মতে, প্রশাসন ও শিক্ষা বিভাগের মধ্যে দ্রুত সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান করা গেলে সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে আর বিলম্ব হবে না। একই সঙ্গে উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষও দ্রুত চালু করা সম্ভব হবে।


সর্বশেষ সংবাদ

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা : জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা : জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় যে

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা