admin

প্রকাশিত: 7:36 AM, May 20, 2026

জকিগঞ্জে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ

জকিগঞ্জে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ

শিক্ষার মানোন্নয়নে কঠোর অবস্থানে ইউএনও মাসুদুর রহমান

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের লক্ষ্য ঠিক করে এগোতে হবে, ভালো মানুষ হতে হবে এবং বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। শিক্ষার মাধ্যমেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। গত সোমবার দুপুরে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “শিক্ষা বিনির্মাণে তারুণ্যের শক্তি” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ইউএনও মাসুদুর রহমান বলেন, জকিগঞ্জে যোগদানের আগে তিনি কখনো সিলেটে আসেননি। যোগদানের পর বিভিন্ন তথ্য ও ওয়েবসাইট পর্যালোচনা করে জানতে পারেন, উপজেলার শিক্ষার মান প্রত্যাশিত অবস্থানে নেই। এরপর থেকেই তিনি শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, “জকিগঞ্জে যোগদানের পর দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন ছিল। সে কারণে শুরুতে শিক্ষা খাতে পর্যাপ্ত সময় দিতে পারিনি। তবে এখন থেকে শিক্ষার মান উন্নয়নে আরও জোরালোভাবে কাজ করা হবে। আমি এই বিদ্যালয়ের সভাপতি। তোমাদের ভালো ফলাফল করতে হবে। শিক্ষকদেরও আরও আন্তরিকতার সঙ্গে পাঠদান করতে হবে।”

নিজের পারিবারিক পটভূমির কথা তুলে ধরে ইউএনও বলেন, তিনি শিক্ষক পরিবারের সন্তান। তাঁর বাবা ছিলেন একজন শিক্ষক। জীবনে আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে মায়ের দোয়া ও শিক্ষার অবদান সবচেয়ে বেশি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সফল হতে হলে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী পরিকল্পনা নিয়ে এগোতে হবে। শুধু পাঠ্যবই নয়, নৈতিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের বাবা-মায়ের সঙ্গে ভালো আচরণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে ইউএনও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন। তাৎক্ষণিক উত্তরদাতাদের হাতে উপহার তুলে দিলে পুরো মিলনায়তনে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। চারজন শিক্ষার্থী বিশেষ পুরস্কার লাভ করে।

শিক্ষকদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “যেকোনো সময় আমি হঠাৎ করে যে কোনো বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পাঠদান পর্যবেক্ষণ করতে পারি। তাই সব সময় প্রস্তুতি নিয়েই ক্লাসে যেতে হবে।”

1সভায় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই বলেন, ইউএনওর বক্তব্য ছিল অনুপ্রেরণামূলক, বাস্তবভিত্তিক এবং একজন অভিজ্ঞ শিক্ষকের মতো দিকনির্দেশনামূলক। পুরো বক্তব্যজুড়ে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে অংশ নেয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত করা জরুরি। তিনি বিভিন্ন ক্লাব ও সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের পরামর্শ দেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সময়ে মাদক, অনলাইন গেমস, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা ভয়াবহ আকার ধারণ করছে। এসব বিষয়ে সন্তানদের সচেতন করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ফখর উদ্দিন, সিলেট জেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কুতুব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাব্বির আহমদ, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়েদ আহমদ। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মানিক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবুল লেইছ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও গীতা পাঠ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের