admin
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারের একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এসআই মো. মোরশেদ আলম ও তাঁর সঙ্গীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজারের ‘রিলাক্স ক্যাফে’ নামের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ইয়াবার এই বড় চালানটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বারঠাকুরী ইউনিয়নের দিঘালীগ্রামের হারুছ মিয়ার ছেলে ছাবির আহমদ (২৪) ও শাকিল আহমদ (২০)। অন্যজন কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০)। তারা সবাই জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “এলাকায় মাদক নির্মূলে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকের বড় এই চালান জব্দ করা আমাদের নিয়মিত অভিযানেরই অংশ। জকিগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি
যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও