admin
প্রকাশিত: 5:20 AM, May 11, 2026
মো.আল আমীন, জগন্নাথপুর:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংষ্কার কাজ হয়নি ১৮ বছর যাবত। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সড়কের সংষ্কার কাজ একাধিকবার শুরু হলেও কাজ আর শেষ হয়নি। চলতি বছরের শুরুতে সড়ক সংস্কারে কাজ করলেও বর্তমানে সড়ক সংস্কার কাজ বন্ধ রয়েছে ফলে তিন ইউনিয়নের লাখো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বাধ্য হয়ে এলাকাবাসী সড়ক সংষ্কার কাজ শেষ করার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির পালন করলে ও এখন সড়কের কাজ শেষ করেনি টিকাদারী প্রতিষ্ঠান।
এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলা সদর থেকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের বেগমপুর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক দীর্ঘ ১৮ বছর ধরে সংষ্কারের অভাবে উপজেলাবাসী সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন।
বিশেষ করে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, আলীপুর, নতুন কসবা, গোতগাঁও, সোনাতলা, কদমতলা, মশাজান, কাতিয়া, অলৈতলী আলাগদি, আশারকান্দি ইউনিয়নের কালনীচর, আটঘর, খালাইনজুড়া, মিলিক, বড়ফেচি, ছোট ফেচি, রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও, ইছগাঁও, কুবাজপুরসহ বিভিন্ন গ্রামের লোকজনের চলাচল বিঘ্নিত হয়।
এসব গ্রামের জনসাধারণ ও শিক্ষার্থীদের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এ সড়ক।
এলাকাবাসী জানান, এই সড়কের কারণে আমরা অসহনীয় যন্ত্রণা আর কষ্ট ভোগ করছি। বর্তমানে ধীরগতিতে নিম্নমানের কাজ চলছে। এসব দেখার কেউ নেই।
শিবগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছিত সুমন জানান, উক্ত রাস্তাটি সংস্কার কাজ শেষ না হওয়ার কারনে আমরা ব্যবসায়ীসহ ক্রেতাসাধারন চরম ভোগান্তির মধ্যে রয়েছি। দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ সমাপ্ত করতে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করছি।
কুবাজপুর শাহজালাল সুন্নীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শামছুল ইসলাম সুহেব জানান, রাস্তার কাজটি দীর্ঘদিন যাবত চলমান থাকায় আমরা সীমাহীন কষ্টের মধ্যে আছি। চলতি এস এস সি ও দাখিল পরীক্ষার্থীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে অত্র সড়ক ব্যবহার করে উপজেলা সদরে পরীক্ষায় অংশগ্রহন করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় সূত্রে জানাযায়, সড়কের কাজটি চলতি বছরের জুলাই মাসের মধ্যে শেষ হবে।
এলাকাবাসীর দাবী, ঠিকাদারী প্রতিষ্ঠান ও উপজেলা এলজিইডি কার্যালয়ের অবহেলার কারনে দীর্ঘদিনেও সড়কের সংস্কার কাজ শেষ হচ্ছেনা। এলাকাবাসী রাস্তার কাজটি দ্রুত সময়ের মধ্যে শেষ করতে সংসদ সদস্য কয়ছর এম আহমদ এর নিকট জোর দাবী জানান।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন