admin
প্রকাশিত: 2:43 PM, September 9, 2026
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলাকালে ছায়ারুন নেছা (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলার বিষয়টি অস্বীকার করে দাবি করেছে, রোগীর মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টে হয়ে থাকতে পারে।
গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহতের মৃত্যুর পরপরই স্বজন ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে হাসপাতাল প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ছায়ারুন নেছা উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামের আব্দুস শহীদের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন।
হাসপাতাল ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে ছায়ারুন নেছাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এ সময় স্বজনরা চিকিৎসককে না পেয়ে একাধিকবার ওয়ার্ডে দায়িত্বরত নার্সদের বিষয়টি জানান এবং রোগীকে দ্রুত দেখার অনুরোধ করেন। স্বজনদের দাবি, বারবার আকুতি জানানো সত্ত্বেও কোনো ডাক্তার বা নার্স রোগীকে দেখতে আসেননি।
নিহতের স্বামী আব্দুস শহীদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার স্ত্রীর শরীরে একটি ইনজেকশন দেওয়ার পরই হঠাৎ করে তার পুরো শরীর শীতল হয়ে আসতে থাকে। চিৎকার-চেঁচামেচি করেও কোনো ডাক্তার-নার্সকে পাশে পাইনি। শেষ পর্যন্ত আমার চোখের সামনেই স্ত্রী বিনা চিকিৎসায় মারা গেলেন। আমি এই অবহেলার বিচার চাই।”
নিহতের অপর এক স্বজন আব্দুস সালাম বলেন, “ওয়ার্ডে দায়িত্বরত দুজন নার্সকে আমরা একের পর এক অনুরোধ করেছি। তারা রোগীকে দেখেনি, এমনকি কোনো ডাক্তারকেও খবর দেয়নি। এটা চরম দায়িত্বহীনতা। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।”
তবে দায়িত্বপ্রাপ্ত নার্সরা অবহেলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। আরএমও ডা. বদরুদ্দোজা উজ্জ্বল বলেন, “হাসপাতালে দায়িত্বরত কারও অবহেলায় রোগী মারা যাননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্টে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) তার মৃত্যু হয়েছে।”
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অনতিবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় নির্মাণ
মন্ত্রীর পক্ষে মৌমিকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুধতে পারে নাÑসেটিই আবারও প্রমাণ করলেন সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধী
এলডিসি উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর প্রস্তাব
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে
সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল
ফরহাদের খপ্পরে পড়ে ৪৮ লাখ টাকা খুইয়ে নিঃস্ব আলমগীর সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক