admin
প্রকাশিত: 2:44 PM, March 16, 2026
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবনগর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কার ও ব্যাটারিচালিত মিশুকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিশুক চালকসহ ২ জন আহত হয়েছেন। গতকাল রবিবার হবিবনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন— মিশুক চালক জামিল (১৭), পিতা- আব্দুল মতিন এবং মিশুক যাত্রী স্বপন (১৫), পিতা- অসীম। দুর্ঘটনায় চালক জামিলের হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে এবং যাত্রী স্বপনের চোখে গুরুতর আঘাত লেগেছে। অন্যদিকে, প্রাইভেট কার চালক ইমন মিয়া (৩৫) অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিবনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কারের সাথে যাত্রীবাহী মিশুকটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মিশুকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই
স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম
প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয়