admin
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

প্রতিকী ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম আলিমা বেগম (২৫)। তিনি বাগময়না গ্রামের সৌদি আরব প্রবাসী লালন মিয়ার স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বাভাবিকভাবে খাওয়া শেষে আলিমা বেগম নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে পরিবারের সদস্যরা তার শয়নকক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে মৃত্যুর সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক
মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি
ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ
কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার বিশিষ্ট সাংবাদিক ফজলু মিয়ার নিজ বাসভবনে এক আন্তরিক চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। এতে ওসমানীনগর উপজেলা অনলাইন