admin
প্রকাশিত: 5:26 PM, June 2, 2026
ফ্রান্স প্রতিনিধি:
প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস জনাব ফজরুল হক এনাম এর সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়। ফ্রান্স স্বজন পরিবারের সহযোগী সমন্বয়ক মাওলানা কাওছার উদ্দিনের সভাপতিত্বে ও সহযোগী সমন্বয়ক মনোয়ার হোসেন মোজাহিদ এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মহা গ্রন্থ আল – কোরআন থেকে তেলাওয়াত করেন ফ্রান্স স্বজন পরিবারের সদস্য হাফিজ আব্দুল্লাহ সুজাত, স্বাগত বক্তব্য রাখেন সহযোগি সমন্বয়ক -কামাল আহমদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন ফ্রান্স এর সাবেক সভাপতি জনাব নুরুল আবেদিন, অর্পি স্থা এর পরিচালক ও ইপি বি এ ফ্রান্স এর সভাপতি জনাব ফারুক খান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুশ শহীদ, ফ্রান্স বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও সংগঠক জনাব ইকবাল হোসেন আলী, মানবাধিকার কর্মী জনাব মাহবুবুল হক কয়েছ পাইয়োনিয়ার কালচারাল এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি জনাব মুফতি হাবিবুর রহমান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব আলফু মিয়া ,
জনাব আব্দুল কাদির, কুলাউড়া উপজেলা এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি জনাব পারভেজ রশিদ খান,বিশিষ্ট ব্যবসায়ী জনাব হারুন আহমদ,সাংবাদিক জনাব আজিজুর রহমান, হিরন মিয়া তালুকদার,আব্দুল কুদ্দুস ,যুব সংগঠক শাহেদ আলী জমির ।
এছাড়া উপস্থিত ছিলেন ফ্রান্স স্বজন পরিবারের সহযোগী সমন্বয়ক নিজাম উদ্দিন, মোহিন আহমদ, ফ্রান্স স্বজন পরিবারের সহযোগী সমন্বয়ক শাহ আলম, মাওলানা আশরাফ অহমদ, শাহাবুদ্দিন, কামরান আহমেদ,মাসুদ আহমদ,শাহীন আহমদ, সুহেল আহমদ,তাজির আহমদ সহ আরো অনেকেই।
সংবর্ধিত অতিথি জনাব ফজরুল হক এনাম তার বক্তব্যে বলেন স্বজন ফাউন্ডেশন এমন একটি সংগঠন যার পথ চলা ২০১৩ সাল থেকে আজও পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে যার কাজ অব্যাহত রয়েছে সভাপতি সেক্রেটারী অথবা সাংগঠনিক গতানুগতিক দায়িত্ব ছাড়া, একমাত্র ভালোবাসা ও আত্মিয়তার মেলবন্ধনের মাধ্যমে। দলীয় গোঁড়ামির জিঞ্জির কে ছুড়ে ফেলে আত্মীয়তার মালা কে আঁকড়ে ধরে এই পর্যন্ত আমাদের আসা। ভবিষ্যতেও আমরা একসাথে দল মতের উর্ধ্বে উঠে কাজ করে যেতে চাই। পরিশেষে উপস্থিত মেহমান ও ফ্রান্স স্বজন পরিবারের সদস্যরা সংবর্ধিত অতিথির হাতে একটি স্মাম্মাননা ক্রেস্ট তুলে দেন।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা