admin
প্রকাশিত: 12:15 PM, July 23, 2026
মো. আল আমীন, জগন্নাথপুর :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা এবং সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ লাখ ৮০ হাজার টাকা। গতকাল বুধবার বিকেলে পৌর মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন এ বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটের বিবরণীতে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থ বছরে মোট প্রস্তাবিত আয়ের মধ্যে উন্নয়ন খাত থেকে ১৯ কোটি ৪২ লাখ টাকা এবং রাজস্ব খাত থেকে ৩ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা আয় ধরা হয়েছে। বিপরীতে উন্নয়ন ব্যয় ১৯ কোটি ৪২ লাখ টাকা এবং রাজস্ব ব্যয় ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় বাজেট আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, পৌরসভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব হেলাল আবেদীন, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক তকব্বুর হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমেদ, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সদস্য হুমায়ূন কবীর ফরীদি, রিয়াজ রহমান, হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক ফোরামের আহ্বায়ক মো. আল আমীন, সাংবাদিক ইকবাল হোসাইন, শাহজাহান মিয়া, আমিনুর রহমান শিপন, আমিনুর রহমান জিলু, আলী আজগর ইমন, ফারুক আহমদ, শাহ ফুজায়েল, আব্দুল মতিন এবং শান্তিনগর হাসপাতাল পয়েন্ট বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক বিলাল আহমদ প্রমুখ।
এ সময় পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক দিলু মিয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক মশাহীদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব সামছুল ইসলাম জাবির, সাংবাদিক হুমায়ুন কবির, মো. আব্দুল ওয়াহিদ, মো. মুকিব উদ্দিন, সাহাব উদ্দিন রাহুল, রাসেল আহমদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এনসিপির সড়কে অবস্থান, ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, দফায় দফায় পুলিশের বাধা
পূর্ণাঙ্গ বৈশ্বিক এভিয়েশন গ্রুপ হওয়ার পথে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন এক যুগের
সিলেটে উৎসবমুখর পরিবেশে নজরুল একাডেমী সিলেট-এর বিশেষ সাধারণ সভা এবং আগামী ৩ বছরের মেয়াদে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি
(সিউক)-এর চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত
* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,