admin

প্রকাশিত: ৬:৫৪ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৬

জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী উপজেলা

জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী উপজেলা
  • পরিষদ প্রতিষ্ঠাই আমার লক্ষ্য : লিটন আহমদ

সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ বলেছেন, এই জনপদের সন্তান হিসেবে এলাকার সকল সমস্যা ও সম্ভাবনার ব্যাপারে আমি অবগত আছি। জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে প্রতিটি সমস্যা সমাধান করবো। এসময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে সবার অংশগ্রহণে একটি আধুনিক ও উন্নত গোলাপগঞ্জ গড়ে তুলতে কাজ করবেন।
লক্ষণাবন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি সাবেক মেম্বার আসাদ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি ছালিক আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন, ইউনিয়ন জাসাসের সাবেক সভাপতি ফজলু মিয়া, বিএনপি নেতা সেনু আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আহাদ আহমদ, রাজন আহমদ রাজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ হোসেন, যুবদল নেতা সেলু আহমদ ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ প্রমূখ। স্থানীয় লেছরাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াছিন আরাফাতের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মঞ্জুর আহমদ।

মতবিনিময় সভায় লক্ষণাবন্দ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা লিটন আহমদের প্রতি সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে তাঁর সফলতা কামনা করেন।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার অনুমোদিত হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এএলএম কাওছার সিনিয়র যুগ্ম সাধারণ

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

বিশ্বমানের: সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটের উন্নয়নকে পরিকল্পিত এবং বিশ্বমানের করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)

পাসপোর্টের স্বাক্ষর স্ক্যান করে জাল দলিল প্রবাসীর জমি দখল ও মাটি লুটের অভিযোগ

পাসপোর্টের স্বাক্ষর স্ক্যান করে জাল দলিল প্রবাসীর জমি দখল ও মাটি লুটের অভিযোগ

 গোয়াইনঘাটের মনোয়ারসহ ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা, আদালতের তদন্ত ও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার উত্তর প্রতাপপুর

সিলেটে ‘প্রমিজমার্ট লিমিটেড’ নিয়ে নতুন বিতর্ক

সিলেটে ‘প্রমিজমার্ট লিমিটেড’ নিয়ে নতুন বিতর্ক

উচ্চ মুনাফার প্রলোভনের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্টাফ রিপোর্টার: সিলেট নগরীতে ‘প্রমিজমার্ট লিমিটেড’ নামে একটি নতুন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে নানা

ইজারার সীমা ছাড়িয়ে ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ গোয়াইনঘাটের হাজীপুর বালুমহাল ঘিরে অনিয়মের অভিযোগ, পরিবেশ ধ্বংসের আশঙ্কা:

ইজারার সীমা ছাড়িয়ে ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ গোয়াইনঘাটের হাজীপুর বালুমহাল ঘিরে অনিয়মের অভিযোগ, পরিবেশ ধ্বংসের আশঙ্কা:

স্টাফ রিপোর্টার। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের নবসৃষ্ট হাজীপুর বালুমহালকে ঘিরে ইজারার শর্ত লঙ্ঘন, ড্রেজার মেশিন ব্যবহার এবং ইজারার

ডাচ্-বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন

ডাচ্-বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন

ডাচ্-বাংলা ব্যাংক লালাবাজার শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্যাংক কার্যালয়ে এ

যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যাতিত জাতীয়

যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যাতিত জাতীয়

উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়: অ্যাডভোকেট জুবায়ের জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন

নানা উৎসব ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড’ (রেজি নং-৯৫)-এর বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী