admin

প্রকাশিত: 3:41 PM, January 26, 2026

জয়-পরাজয়ে ভূমিকা রাখবে সুইং ভোট

জয়-পরাজয়ে ভূমিকা রাখবে সুইং ভোট

স্টাফ রিপোর্টার:

সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নানা ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা। বিগত তিনটি জাতীয় নির্বাচন অনেকটা একতরফাভাবে হওয়ার পর এবারের নির্বাচন ও এর ফলাফল নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহলও দেখা যাচ্ছে। আসন্ন নির্বাচনে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থীদের অংশগ্রহণ ভোটারদের আগ্রহ বাড়িয়েছে। উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণা এবং সরকারের গণভোটের পক্ষে অবস্থানের কারণে ভোটারদের মধ্যে কৌতূহল বাড়াচ্ছে।

এই আসনে বিএনপি’র প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন, জাতীয় পার্টির আবদুন নুর, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম নির্বাচন করছেন। ভৌগোলিকভাবে সীমান্তঘেঁষা উপজেলা বিয়ানীবাজার এবং সিলেট নগরীর অদূরে অবস্থিত এই আসনটি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ।

বিগত দিনে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় নদীভাঙন, বন্যা এবং কর্মসংস্থান ইস্যু এখানে বড় আলোচনার বিষয়। নির্বাচনী প্রচারণায় এসব ইস্যু গুরুত্ব পাচ্ছে। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা উন্নয়ন, স্বচ্ছতা ও প্রতিনিধিত্বমূলক রাজনীতিকে অগ্রাধিকার দিতে চান। অনেক ভোটার দলের আদর্শ ও জাতীয় রাজনীতির প্রভাব বিবেচনায় ভোট দেয়ার কথা জানিয়েছেন। স্থানীয় বিশ্লেষকরা মনে করেন, এখানকার তরুণ ভোটারদেরই একটা বড় অংশ দোদুল্যমান অবস্থায় রয়েছে। তাদের সুইং ভোটার ভাবা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে। নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে সুইং ভোটাররা।

বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক সঞ্জয় আচার্য বলেন, সুইং ভোটারদের কোনো একটা নির্দিষ্ট দলের শক্তিশালী সমর্থন থাকে না। তবে সুইং ভোটাররাই আবার ভোটের ফলাফলকে ভীষণভাবে প্রভাবিত করে থাকে। ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগও নির্বাচনে অংশ নিতে পারছে না। যে কারণে আওয়ামী লীগের ভোটারদেরও আগামী নির্বাচনে ‘সুইং ভোটার’ ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য বলেন, আসন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে। আওয়ামী লীগ সমর্থক সাধারণ ভোটাররাও ভোট দিতে যাবে। এই আসনের গ্রামীণ জনপদে ভোটারদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,