admin
প্রকাশিত: 10:11 AM, April 17, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
একাধিক অর্থনৈতিক অনিয়ম এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মালেকা খাতুন সারাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্তে তাকে এই অব্যাহতি ও বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালেকা খাতুন সারার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অর্থনৈতিক অনিয়মের অভিযোগ সংগঠনের শৃঙ্খলা কমিটি তদন্ত করে। তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ধারা ৬.৪.১১ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে গঠনতন্ত্রের ৬.৬.৪ ধারা মোতাবেক তাঁকে সাংগঠনিক সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের আদর্শ ও স্বচ্ছতা বজায় রাখতে যেকোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলা পরিপন্থী কর্মকাÐের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি অনুসরণ করা হবে।
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক
স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক