admin

প্রকাশিত: 6:25 AM, August 17, 2026

জাতীয় মৎস্য সপ্তাহে ছাতকে বর্ণাঢ্য র‌্যালী, পোনা অবমুক্ত ও আলোচনা সভা

জাতীয় মৎস্য সপ্তাহে ছাতকে বর্ণাঢ্য র‌্যালী, পোনা অবমুক্ত ও আলোচনা সভা

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, মৎস্যপোনা অবমুক্তকরণ ও শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মৎস্যপোনা অবমুক্ত করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন।

পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম ও ইমাম মাওলানা আমিন উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক জলাশয় রক্ষা ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা গেলে স্থানীয় চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকা থেকে আসা মৎস্যচাষী ও মৎস্য সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সফল ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সেরা তিনজন মৎস্যচাষীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে আ.লীগের প্রকাশ্যে সভা

ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে আ.লীগের প্রকাশ্যে সভা

স্টাফ রিপোর্টার ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। জেলহত্যা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে

তারুণ্যের অহংকার ৩৩ নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক দেলোয়ার হোসেন নাদিম

তারুণ্যের অহংকার ৩৩ নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক দেলোয়ার হোসেন নাদিম

স্টাফ রিপোর্টার: রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সেবামূলক কাজের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করাÑএ

ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত : শাহজাহান আলী

ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত : শাহজাহান আলী

সিলেট মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত।

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটে পর্যটন বিষয়ক সামাজিক সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান

সিসিক প্রশাসকের সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ ‘দৃষ্টি প্রতিবন্ধী মৌমি’র সাফল্যে দেশবাসীর সাধুবাদ সিলেটের জন্য গর্বের’

সিসিক প্রশাসকের সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ ‘দৃষ্টি প্রতিবন্ধী মৌমি’র সাফল্যে দেশবাসীর সাধুবাদ সিলেটের জন্য গর্বের’

সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাকে