admin

প্রকাশিত: 4:40 PM, April 4, 2026

জামালগঞ্জে জলাবদ্ধ হাওর পরিদর্শনে এমপি কামরুল

জামালগঞ্জে জলাবদ্ধ হাওর পরিদর্শনে এমপি কামরুল

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জলাবদ্ধ হাওর এলাকা পরিদর্শন করেছেন। বৃষ্টিতে কৃষকদের চোখের সামনে বোরো ফসল তলিয়ে যেতে দেখে তিনি বলেন, বিএনপি কৃষকবান্ধব সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান হাওরবাসীর খোঁজখবর রাখছেন। গতকাল শুক্রবার দুপুরে জামালগঞ্জ উপজেলার হালি হাওরের রাতলা স্লুইসগেট ও ল্যাংটা খাড়া, পাকনা হাওরের গজারিয়া স্লুইসগেট এবং পাঠামারার খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, টানা বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, যা পূরণ করা কঠিন। কৃষকরা নিজেদের উদ্যোগে পাম্প মেশিন দিয়ে পানি কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কৃষকদের এ উদ্যোগের সঙ্গে একমত পোষণ করে তিনি আর্থিকসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এমপি কামরুল বলেন, কৃষকের স্বপ্নের সোনালি ফসল ঘরে তুলতে হাওরের বাঁধ ও বেড়িবাঁধে নজরদারি বাড়ানো হয়েছে। বোরো ফসল রক্ষায় বাঁধে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
গত কয়েকদিনের বৃষ্টিতে জামালগঞ্জ উপজেলার পাকনা, হালি, ছনুয়ার, মিনি পাকনা, জোয়ালভাঙ্গা, রওয়ার, ডাকুয়ার, দিরাই চাতল, গণিয়ার ও গজারিয়া হাওরের নিচু জমি তলিয়ে গেছে বলে জানান তিনি।

দীর্ঘদিন খাল-বিল খনন না করায় পলিমাটি জমে তলদেশ উঁচু হয়ে পানি ধারণক্ষমতা কমে গেছে উল্লেখ করে তিনি স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান। পাশাপাশি বিএডিসির সেচ পাম্প বসালে জলাবদ্ধতা নিরসন সহজ হবে বলেও মত দেন তিনি।

এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সেচ পাম্প চালুর নির্দেশ দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক ও মাছুম মাহমুদ তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা