admin

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

জামালগঞ্জে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

জামালগঞ্জে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সাচনা বাজার এলাকায় র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা গেছে, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ না করার অপরাধে এই জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা (৩৭, ৪২, ৪৩ ও ৪৫) মোতাবেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিচের হারে জরিমানা করা হয়। তিতাস হোটেল এন্ড রেস্টুরেন্ট: ৩০ হাজার টাকা। ইমন স্টোর: ২০ হাজার টাকা। মোক্তার স্টোর: ১০ হাজার টাকা।

অভিযানটির নেতৃত্ব দেয় র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল।

র‌্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাচনা বাজার এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। কতিপয় অসাধু ব্যবসায়ী আইন অমান্য করে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অপরাধীদের দমনে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের নিরাপদ খাদ্য ও সঠিক সেবা নিশ্চিত করতে তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন। আইন অমান্যকারী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অভিযান শেষে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। স্থানীয় সচেতন মহল র‌্যাবের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সাংবাদিক ফজলু মিয়ার বাড়িতে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের চা-চক্র

সাংবাদিক ফজলু মিয়ার বাড়িতে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের চা-চক্র

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার বিশিষ্ট সাংবাদিক ফজলু মিয়ার নিজ বাসভবনে এক আন্তরিক চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। এতে ওসমানীনগর উপজেলা অনলাইন